প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল ডেভিড হেডলির!
মুম্বই, ২৫ মার্চ : প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে যোগাযোগ ছিল মুম্বই হামলার ষড়যন্ত্রী ডেভিড হেডলির। এদিন মুম্বই আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাক্ষ্য দেওয়ার সময়ে এমনই দাবি করেছে সে।
হেডলি জানিয়েছে, পাকিস্তানে তার বাড়িতে একবার এসেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। হেডলির এই দাবি যদি সত্যি হয় তাহলে পাকিস্তান সরকার হেডলি সম্পর্কে প্রথম থেকেই জানত বলে এতদিন ধরে যে দাবি ভারত করে আসছে তা প্রমাণিত হল বলে মনে করা হচ্ছে।

আদালতে হেডলির বয়ান অনুযায়ী, তার বাবার প্রয়াণের পরে ২০০৮ সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী গিলানি তাদের পাকিস্তানের বাড়িতে আসেন।
কোনও কোনও সূত্র থেকে বলা হচ্ছে, হেডলি স্ত্রীদের মধ্যে কারও সঙ্গে পারিবারিকভাবে গিলানির সম্পর্ক রয়েছে। সেজন্যই গিলানি সেদিন ছুটে গিয়েছিলেন। যদিও হেডলির দাবি বা সূত্রের দেওয়া তথ্যের কোনও সরকারি সম্মতি মেলেনি।
এর আগে হেডলি জানিয়েছিল, মার্কিন ড্রাগ এজেন্সির টাকায় সে আমেরিকা থেকে পাকিস্তান গিয়েছিল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রও পাকিস্তানের মতোই হেডলির গতিবিধি সম্পর্কে কোনও খবর রাখেনি, এই দাবিও ভারত বিশ্বাস করতে চায় না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications