প্রাক্তন এনএসজি প্রধান জেকে দত্ত করোনা আক্রান্ত হয়ে প্রয়াত

আরও এক বিশিষ্টজনের মৃত্যু সংবাদ। করোনার জেরে দেশের প্রাক্তন এনএসজি ডিজি জেকে দত্তের জীবনাবসান হয়েছে। বুধবার তাঁর প্রাণ কেড়ে নেয় করোনার জের শারীরিক কিছু জটিলতা। সিবিআইয়ের প্রাক্তন প্রধান থেকে চিকিৎসক কেকে আগরওয়ালের মৃত্যু সহ একাধিক নামী ব্যক্তিত্বের মৃত্যু করোনার জেরে হয়েছে।

Former NSG chief who was one of the hero of 26/11 succumbed to Covid

২৬ /১১ এর রাতে মুম্বইতে যেখানে জঙ্গিদের বিরুদ্ধে প্রবল সংঘাতের রূপ নিয়ে পাল্টা জবাবে এনএসডি আগ্রাসী হয়েছিল,সেই রাতের অন্যতম নায়ক ছিলেন এই জে কে দত্ত। ভারতের এই বীর সেনানির প্রাণ কেড়ে নিয়েছে করোনা। সিআরপিএফএর এডিজি এদিন জেকে দত্তর মৃত্যু সংবাদ জানান।

১৯৭১ সালের ভারতের আইপিএস ব্যাচের সদস্য ছিলেন এই ভারতের এই বীর সন্তান। পশ্চিমবঙ্গ পুলিশ ক্যাডরের সদস্য ছিলেন তিনি। এনএসডির আগে,তিনি সিআইএসঅফ, সিবিআইয়ের মতো প্রতিষ্ঠানে নামী পদে ছিলেন। সিবিআইয়ে থাকাকালীন বহু হাইপ্রোফাইল কেসে তাঁর পদক্ষেপ লক্ষ্যণীয় হয়ে উঠেছিল। মনমোনহন সিং সরকারের আমলে তিনি ক্যাবিনেটে অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে ছিলেন। তাঁর প্রয়াণে শোকাহত দেশের বহু মহল।

প্রসঙ্গত, ১৯ মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানানো হয়েছে, করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ২,৬৭,৩৩৪। নতুন করে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫২৯। এর ফলে দেশে মোট সংক্রমিত হলেন ২ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার ৩৩০। আর মৃতের সংখ্যা মোট দাঁড়িয়েছে মোট ২,৮৩,২৪৮। করোনার দ্বিতীয় তরঙ্গ দেশে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+