মুম্বই পুলিশের অন্যতম সেরা অফিসার হিমাংশু রায় নিজের রিভলভারের গুলিতে আত্মঘাতী
মুম্বই পুলিশের প্রাক্তন এটিএস প্রধান হিমাংশু রায় শেষ অবধি নিজের সার্ভিস রিভলভারের গুলিতে আত্মঘাতী হলেন।
একসময়ে তাঁর নামে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। তিনি দায়িত্ব নিয়ে বহু বড় বড় মামলার তদন্তভার সামলেছেন। মুম্বই পুলিশের প্রাক্তন এটিএস প্রধান হিমাংশু রায় শেষ অবধি নিজের সার্ভিস রিভলভারের গুলিতে আত্মঘাতী হলেন।

এই মুহূর্তে তিনি মুম্বই পুলিশের অতিরিক্ত ডিরেক্টর পদে কাজ করছিলেন। নিজের বাড়িতেই সার্ভিস রিভলভার দিয়ে গুলি করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশ বিভাগের তরফে জানানো হয়েছে যে হিমাংশু রায় ক্যানসারে আক্রান্ত ছিলেন ও বেশ কিছুদিন ছুটিতে ছিলেন। ১৯৮৮ সালের ব্যাচের অফিসার রায় মুম্বইয়ের সন্ত্রাসদমন শাখার অফিসার হিসাবে বহু বড় মামলার নিষ্পত্তি করেছেন।
২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং মামলায় তিনি তদন্ত করেছেন। এছাড়াও দাউদ ইব্রাহিমকে নিয়ে মামলা, ইকবাল কাসকরকে নিয়ে মামলা, সাংবাদিক জে দে খুনের মামলা, বিজয় পালান্ডে মামলা, লয়লা খান জোড়া খুন মামলার মতো গুরুত্বপূর্ণ মামলা সামলেছেন হিমাংশু রায়।












Click it and Unblock the Notifications