শিনা বোরা হত্যা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার
শিনা বোরা হত্যা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার
শিনা বোরা খুনের মামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রাক্তন উচ্চ–পর্যায়ের আইপিএস অফিসার রাকেশ মারিয়া। এই তথ্যের মধ্যে রয়েছে তাঁর সঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের এসএমএসে কথোপকথনও।

শিনা বোরা থেকে ২৬/১১, তদন্তে রাকেশ মারিয়া
৬৩ বছরের মারিয়া তাঁর দুই সহকর্মী দেবেন ভারতী ও আহমেদ জাভেদের বিষয়েও কথা বলেন। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন ভারতী এবং এখন তিনি সন্ত্রাস-দমন শাখার এডিজি পদে রয়েছেন। মুম্বই পুলিশ কমিশনার হিসাবে রাকেশ মারিয়ার পর ওই পদে এসেছিলেন জাভেদ। বর্তমানে তিনি সৌদি আরবের ভারতীয় রাষ্ট্রদূত। মুম্বই পুলিশ কমিশনার যখন ছিলেন মারিয়া তখন তিনি ব্যক্তিগতভাবে শিনা বোরা মামলার তদন্ত করেছিলেন। এরপরই তিনি ডিজিপি পদে চলে যান এবং অবসর গ্রহণ করেন। তাঁর স্মৃতিচারণ ‘লেট মি সে ইট নাও'-মারিয়া, যিনি ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ ও ২৬/১১-এর মত মামলার তদন্ত করেছেন। শিনা বোরা খুনের তদন্ত সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান যে তখন যুগ্ম পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) দেবেন ভারতী তাঁকে অন্ধকারে রেখেছিলেন। মারিয়া জানান যে দেবেন তাঁকে জানাননি যে তিনি পিটার ও ইন্দ্রানী মুখার্জিকে চেনেন। মারিয়া তাঁর বইতে লিখেছেন, ‘সেই রাতে আমি দু'চোখের পাতা ফেলতে পারছিলাম না'।

শিনা বোরা হত্যাকাণ্ডের দোষীদের চিনতেন জাভেদ
২০১৫ সালের ৭ সেপ্টেম্বর এই সবকিছু হয় এবং তার পরের দিনই দেবেনের অন্য জায়গায় বদলি হয়। জানান রাকেশ মারিয়া। তিনি আরও জানিয়েছেন যে জাভেদও ‘মুখার্জি'দের সামাজিকভাবে চিনতেন এবং তাদেরকে ইদ পার্টিতেও আমন্ত্রণ জানিয়েছিলেন জাভেদ। মারিয়া লেখেন, ‘নতুন পুলিশ কমিশনার হিসাবে জাভেদ দায়িত্ব নেওয়ার আগে এ বিষয়ে কি জানতেন মুখ্যমন্ত্রী ও অতিরিক্ত মুখ্য সচিব (কেপি বক্সী)?' রাকেশ মারিয়া জানান যে রাহুল (পিটারের ছেলে) যখন শিনার বিষয়ে নিখোঁজ অভিযোগ দায়ের করতে আসেন তখন ভারতী ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং জাভেদ অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা)।

মুখ্যমন্ত্রী–মারিয়া এসএমএস
রাকেশ মারিয়া তাঁর বইতে লিখেছেন যে সেই সময় মুখ্যমন্ত্রী টিভি চ্যানেলে সাক্ষাতকার দেওয়ার সময় বলেছিলেন যে মারিয়া তাঁকে বিভ্রান্ত করছে এবং পিটারকে ক্লিনচিট দেওয়ার জন্য বলছে। মারিয়া বলেন, ‘আমি কখনই তাঁকে বলিনি যে পিটার আমাদের সন্দেহের বাইরে রয়েছে।' তিনি তাঁর সঙ্গে ফড়নবিশের এসএমএসে কথোপকথনও বইতে প্রকাশ করেন।












Click it and Unblock the Notifications