প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের এবার ইঞ্জিনিয়রের মাথায় ঢাললেন কাদা! ফের এক নেতাপুত্রের কীর্তি ভাইরাল

মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি নেতা কৈলাস বিজবর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র কয়েকদিন আগেই এক সরকারি অফিসারকে রীতিমতো ব্যাট দিয়ে মারধর করেন।

মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি নেতা কৈলাস বিজবর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র কয়েকদিন আগেই এক সরকারি অফিসারকে রীতিমতো ব্যাট দিয়ে মারধর করেন। সেই ঘটনার জেরে তাঁর জেল হলেও, কয়েকদিন বাদে তিনি ছাড়া পান জামিনে। আর আকাশের মুক্তিকে ঘিরে উৎসবে মেতে ওঠে মধ্যপ্রদেশের বিজেপি শিবির। এবার খবর কংগ্রেস শিবির থেকে। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রাণের ছেলে নীতীশ এবার খবরে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে এবার ইঞ্জিনিয়ারকে কাদায় চোবালেন! আরও এক নেতাপুত্রের কীর্তি ভাইরাল

মহারাষ্ট্র জুড়ে বৃষ্টির প্রবল ধ্বংসলীলার পর একের পর এক সড়কের বেহাল অবস্থা। এমনই এক রাস্তা কানাভালির মুম্বই গোয়া হাইওয়ে। সেখানে সারা রাস্তা জুড়ে রয়েছে গর্ত। আর সেই গর্ত দেখেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রস নেতার ছেলে তথা মহারাষ্ট্রের বিধায়ক নীতীশ রাণে। আর ক্ষোভের জেরে নীতীশ আর তাঁর দলবল নিয়ে সংশ্লিষ্ট ব্রিজের ইঞ্জিনিয়ারকে বেঁধে তাঁর ওপর কাদা ঢেলে মারধর করেন। ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হতে থাকে।

এইবারই প্রথম নীতীশ রাণে এমন ঘটনা ঘটাননি। এর আগেও মৎসজীবীদের হয়ে এক প্রতিবাদ সভায় এক সরকারী অফিসারের গায়ে মাছ ছুড়ে দেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে নীতীশ রাণে। আর তাঁর সাম্প্রতিক ঘটনার ভিডিও ফের একবার আকাশ বিজয়বর্গীর ব্যাটপেটা কাণ্ড মনে করিয়ে দিচ্ছে বলে মত নেটিজনদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+