অসুস্থ লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন
গুরুতর অসুস্থ লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন। গত ১২ এপ্রিল তিনি ৭৮তম জন্মদিন পালন করেন। তারপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বসে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কংগ্রস নেতা শশী থারুর টুইট করে সুমিত্রা মহাজনের প্রয়াণের খবর দিলেও তা ভুয়ো খবর বলে জানা গিয়েছে। শশী পরে টুইট করে সেই ভুল স্বীকারও করে নিয়েছেন।

মধ্যপ্রদেশ বিজেপির তরফে কৈলাশ বিজয়বর্গীয় এই খবর অসত্য বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সুমিত্রাদেবী ভালো আছেন। পরে শশী থারুরও টুইটটি নিজের অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন। সুমিত্রা মহাজনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গিয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দোর কেন্দ্র থেকে ১৯৮৯-২০১৯ সাল পর্যন্ত একটানা তিনি জয়লাভ করেছেন। দেশের মহিলা সাংসদদের মধ্যে সবচেয়ে বেশি সময় সাংসদ থাকার রেকর্ড রয়েছে তাঁর দখলে। ২০১৯ এর নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।












Click it and Unblock the Notifications