রক্তে ভেসে যাচ্ছিল শরীর, একাধিক আঘাত! স্ত্রী'য়ের হাতেই খুন প্রাক্তন এই পুলিশ কর্তা? পরতে পরতে রহস্য
Former Karnataka DGP Murder: কর্ণাটকের প্রাক্তন ডিজিপি ওপপ্রকাশের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য! রবিবার রক্তাতব অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। আর তা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হচ্ছে। বিশেষ করে এই ঘটনা সে রাজ্যের পুলিশ প্রশাসনে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে। কীভাবে এই ঘটনা তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় সন্দেহের তির মৃত পুলিশ কর্তার স্ত্রীর দিকেই।
ইতিমধ্যে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কর্নাটক পুলিশ। এমনকী ওমপ্রকাশের (Former Karnataka DGP Murder) মেয়েও সন্দেহের কেন্দ্রে রয়েছেন বলে জানা যাচ্ছে। কারণ ঘটনার সময় দুজনেই বাড়িতেই ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। শুধু তাই নয়, ওপপ্রকাশের স্ত্রী গোটা ঘটনা পুলিশকে ফোন করে জানান। সব মিলিয়ে প্রাক্তন পুলিশ কর্তার স্ত্রী'য়ের ভূমিকা খুবই সন্দেহজনক বলে মনে করা হচ্ছে।

Former Karnataka DGP Murder: রক্তে ভেসে যাচ্ছিল শরীর
বেঙ্গালুরুর এইচএসআর লেআউটে অবস্থিত বাড়িতেই প্রাক্তন ডিজিপি ওপপ্রকাশের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় পুলিশ কর্তার দেহ একেবারে রক্তে ভেসে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের অনুমান, ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আর এর ফলেই মৃত্যু বলে অনুমান পুলিশের। ইতিমধ্যে যদিও গোটা ঘটনার গভীরে গিয়ে তদন্ত করছে।
ঘটনার পরেই প্রাক্তন পুলিশ কর্তার স্ত্রীকে আটক করা হয়। এবং দফায় দফায় জেরা করেন শীর্ষ পুলিশ আধিকারিকরা। জানা যায়, ঘটনার পরেই যখন পুলিশ ওমপ্রকাশের বাড়ি পৌঁছয় সেই সময় দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকা সত্ত্বেও কেউ খোলেনি। শেষমেশ পুলিশকে দরজা ভেঙে ঢুকতে হয়। যখন বাড়িতে পুলিশ কর্তার বউ এবং মে উপস্থিত ছিলেন সেই সময় কেন খোলা হল না দরজা তা নিয়েও প্রশ্ন কর্নাটক পুলিশের।
পুলিশ সুত্রে খবর, ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠানো হয়েছে। আর সেই রিপোর্ট আসলেই খুনের বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে বলে দাবি পুলিশের। তবে প্রাক্তন ডিজিপিকে যে নৃশংস ভাবে খুন করা হয়েছে তা একপ্রকার নিশ্চিত আধিকারিকরা। মৃতদেহে একাধিক চোট রয়েছে। আর তা ধারালো কোনও অস্ত্রের আঘাতেই হয়েছে বলে প্রাথমিমক অনুমান পুলিশের।
ঘটনা প্রসঙ্গে বেঙ্গালুরুর এডিশনাল সিপি বিকাশ কুমার জানিয়েছেন, বিকেলের দিকে প্রাক্তন ডিজিপি ওম প্রকাশের মৃত্যুর খবর পাই। তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন। সেই ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications