ভরা সভায় মহিলার ওড়না ধরে টান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার! দেখুন ভিডিও
মহীশূরে এক কর্মীসভায় এক মহিলা কর্মীর ওড়না ধরে টান দিয়ে শ্লীলতাহানি করেছেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।
মহীশূরে এক কর্মীসভায় এক মহিলা কর্মীর ওড়না ধরে টান দিয়ে শ্লীলতাহানি করেছেন কংগ্রেস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। একেবারে ক্যামেরার সামনে মহিলার সঙ্গে অভদ্র ব্যবহার করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ভিডিওয় দেখা যাচ্ছে, ওই মহিলা কর্মী নিজের অভিযোগ বলার চেষ্টা করছেন সিদ্দারামাইয়াকে। তবে তা না শুনে উল্টে মহিলাকে হাতে বাড়ি মেরে ওড়না টেনে ধরে বসানোর চেষ্টা করছেন সিদ্দারামাইয়া। সেই চেষ্টায় সফল না হওয়ায় কাঁধ ধরে টেনে নামিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
এই ঘটনা সামনে আসতেই জাতীয় মহিলা কমিশন ততপরতা দেখিয়েছে। সুয়োমোটো পদক্ষেপ করা হয়েছে। কর্ণাটক সরকারের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে।
#WATCH Former Karnataka Chief Minister and Congress leader Siddaramaiah misbehaves with a woman at a public meeting in Mysuru. #Karnataka pic.twitter.com/MhQvUHIc3x
— ANI (@ANI) January 28, 2019
এই প্রসঙ্গে সুযোগ বুঝে বিজেপিও আক্রমণ শানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, রাহুল গান্ধীর এই বিষয়ে পদক্ষেপ করা উচিত। কংগ্রেস কেমন মহিলাদের সম্মান করে এই ঘটনাই তার প্রমাণ। একটি পরিবারের মহিলাদেরই তাঁরা সম্মান দেখায়।
কর্ণাটক কংগ্রেস অবশ্য সিদ্দারামাইয়ার পাশে রয়েছে। দলের তরফে দীনেশ গুন্ডু রাও বলেন, অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে। কাউকে থামাতে গেলে মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। তা করতে গিয়েই ওড়নায় হাত লেগে তা নেমে এসেছে। এটা ইচ্ছাকৃত নয়।












Click it and Unblock the Notifications