প্রকাশ্যে সহযোগীকে চড় কষালেন প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী

মাইসুরু বিমানবন্দরে নিজেরই সহযোগীকে প্রকাশ্যে চড় কষালেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সংবাদ সংস্থা এএনআইয়ে একটি ভিডিওয় ছড়িয়ে পড়েছে সেই খবর।

মাইসুরু বিমানবন্দরে নিজেরই সহযোগীকে প্রকাশ্যে চড় কষালেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সংবাদ সংস্থা এএনআইয়ে একটি ভিডিওয় ছড়িয়ে পড়েছে সেই খবর। ভিডিওতে দেখা গিয়েছে, নিজের সহযোগীর সঙ্গে কথা বলার জন্য হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তারপর কিছু কথা বলেই সপাটে সহযোগীর গালে চড় কষান তিনি। এবং ধাক্কা দিয়ে সহযোগীকে সামনের দিকে ঠেলে দেন।

প্রকাশ্যে সহযোগীকে চড় কষালেন প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী

পুরো ঘটনাটা দেখা গেলেও সিদ্দারামাইয়ার সঙ্গে সহযোগীর কথোপকথন স্পষ্ট শোনা যায়নি ভিডিওটিতে। সেখানে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন বিমান বন্দরে পৌঁছনোর পর একটি ফোন পেেয় অত্যন্ত রেগে গিয়েছিলেন কর্নাটকের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী। সেই ফোনটি প্রথমে তাঁর সহযোগী ধরেছিলেন। তারপর সেটি সিদ্দারামাইয়ার হাতে দিয়েছিলেন সহযোগী।

[আরও পড়ুন:পুলওয়ামায় জঙ্গি হামলা কেন হয়েছিল! সিআরপিএফ এর রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের উল্টো কথা বলছে]

যদিও এই প্রথম নয় এর আগেও চড় মারা ঘটনা ঘটিয়েছেন তিনি। ২০১৬ সালে এক সরকারি আধিকারিককে চড় মেরেছিলেন সিদ্দারামাইয়া। সেসময় কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। যদিও পুরো অভিযোগ অসত্য বলে দাবি করেছেন। এরকম কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+