সিবিআই তলবের পর সত্যপাল মালিক দিল্লি থানায়, পুলিশ বলেছে গ্রেফতার নয়

সিবিআই তলব করেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে। তারপর তাঁকে শনিবার হঠাৎ দেখা গেল দিল্লি থানায়। কিন্তু পুলিশ বলেছে, তাঁকে গ্রেফতার করা হয়নি। তাহলে কেন তিনি গেলেন দিল্লি থানায়? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজধানীতে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে এক বিমা দুর্নীতি মামলায় সিবিআই তলব করেছে। সেই সমন পাওয়ার একদিন পরেই তিনি দিল্লির আর কে পুরমের একটি পুলিশ স্টেশনে যান। তবে দিল্লি পুলিশ সাফ জানিয়ে দেয, তাঁকে গ্রেফতার করা হয়নি, তিনি নিজের ইচ্ছায় পুলিশ স্টেশনে এসেছিলেন।

সিবিআই তলবের পর সত্যপাল মালিক দিল্লি থানায়,

দিল্লি পুলিশের এক সিনিয়র অফিসার জানিয়েছে, "আমরা প্রাক্তন গভর্নর সত্যপাল মালিককে আটক করিনি। তিনি তার নিজের ইচ্ছায় তার সমর্থকদের সঙ্গে নিয়ে আরকে পুরম থানায় এসেছেন। আমরা তাঁকে জানিয়েছি যে তিনি নিজের ইচ্ছায় চলে যেতে পারেন।"

সূত্রের খবর, প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক তাঁর বাড়ির কাছে একটি পার্কে বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাতে আপত্তি জানায়। তারপর তিনি থানায় গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, আবাসিক এলাকায় অনুমতি ছাড়া কোনও সভা করতে দেওয়া হয় না।

তারপরই প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক, উত্তরপ্রদেশ ও হরিয়ানার কৃষকদের একটি দল এবং গ্রামীণ সংগঠনের নেতারা, যাঁরা বৈঠকে যোগ দিয়েছিলেন, তাঁরা থানায় যান। সোশ্যাল মিডিয়ায় সত্যপাল মালিকের টিমের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাসে নেতারা তাঁর সমর্থনে স্লোগান দিচ্ছেন।

সিবিআই তলবের পর সত্যপাল মালিক দিল্লি থানায়,

সত্যপাল মালিক পরে থানার বাইরে সাংবাদিকদের বলেন, পুলিশ বলছে তারা এখন আমাদের গ্রেফতারর করবে না কিছুক্ষণ পরেই তাঁরা বাড়ি ফেরেন। উল্লেখ্য, রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের এক দুর্নীতি মামলায় ২৮ এপ্রিল সিবিআই প্রাক্তন গভর্নরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে।

সত্যপাল মালিক বলেন, সিবিআই কেন্দ্রীয় দিল্লিতে এজেন্সির আকবর রোড গেস্ট হাউসে তাঁকে ডেকেছে। তিনি ২০১৮ সালে শিল্পপতি অনিল আম্বানির মালিকানাধীন কোম্পানির সঙ্গে একটি চুক্তি বাতিল করেছিলেন। তখন তিনি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন।

শুক্রবারই সিবিআই নোটিশ ধরানো হয় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে। পুলওয়ামা হামলা নিয়ে কেন্দ্রের সমালোচনার পরই তাঁর কাছে সিবিআইয়ের নোটিশ আসে। ফলে জল্পনা শুরু হয় জাতীয় রাজনীতিতে। তাহলে কি কেন্দ্রের সমালোচনা করার জন্যই তাঁকে নোটিশ পাঠানো হল!

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিরুদ্ধে সম্প্রতি বিমা কেলেঙ্কারির অভিযোগ সামনে আসে। সেই মামলায জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাঁকে তলব করেছে। তাঁকে ২৭ থেকে ২৯ এপ্রিলের মধ্যে উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+