পুলওয়ামা নিয়ে মুখ খুলতেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালকে তলব সিবিআইয়ের

এবার সিবিআই নোটিশ ধরানো হল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে। পুলওয়ামা হামলা নিয়ে কেন্দ্রের সমালোচনার পরই তাঁর কাছে সিবিআইয়ের নোটিশ আসে। ফলে জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। তাহলে কি কেন্দ্রের সমালোচনা করার জন্যই তাঁকে নোটিশ পাঠানো হল!

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিরুদ্ধে সম্প্রতি বিমা কেলেঙ্কারির অভিযোগ সামনে আসে। সেই মামলায জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাঁকে তলব করেছে। তাঁকে ২৭ থেকে ২৯ এপ্রিলের মধ্যে উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছে।

সত্যপাল মালিককে তলব সিবিআইয়ের

এই বিষয়ক প্রতিক্রিয়ায় প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, সিবিআই বিমা সংক্রান্ত মামলায় কিছু প্রশ্নের জবাব পেতে তাঁকে দিল্লিতে সিবিআইয়ের আকবর রোড গেস্টহাউসে ডেকে পাঠিয়েছে। আমি রাজস্থানে যাচ্ছি। তাই আমি ২৭ থেকে ২৯ এপ্রিলের মধ্যে যেদিন উপলব্ধ হব সেদিন যাবো বলে জানিয়েছি।

গত বছর এই মামলায় সত্যপাল মালিককে জেরা করেছিল সিবিআই। গত বছরের এপ্রিলে সিবিআই জম্মু ও কাশ্মীরের কিরু জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সম্পর্কিত সরকারি কর্মচারীদের জন্য একটি ২২০০ কোটি টাকার গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স স্কিমের চুক্তি হয়।

এই ২২০০ কোটি টাকার বেসামরিক কাজের চুক্তি নিয়ে সত্যপাল মালিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এই ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়। তারই পরিপ্রেক্ষিতে একবার তাঁকে সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল। আবার তাঁকে সিবিআই তলব করল।

সত্যপাল মালিককে তলব সিবিআইয়ের

কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক অবসরের পর বিতর্কিত কিছু মন্তব্য করে নরেন্দ্র মোদী সরকারের জন্য অস্বস্তির বাতাবরণ তৈরি করেন। এক সাক্ষাৎকারে সত্যপাল মালিক বলেন, কাশ্মীরের পুলওয়ামাতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জঙ্গি হামলায় অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন, তার জন্য প্রশাসনের নিরাপত্তা গাফিলতিই দায়ী ছিল।

এর আগে জম্মু ও কাশ্মীরের গভর্নর থাকাকালীন এই ঘটনায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু তাঁকে এ বিষয়ে চুপ থাকতে বলা হয়। এমনকী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও তাঁকে এ বিষয়ে কোনো কথা বলতে নিষেধ করেছিলেন।

এই ঘটনা সামনে আসায় বিরোধীরা তা ইস্যু করতে শুরু করেন। পুলওয়ামা নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন বিরোধীরা। মোদী সরকারের অস্বস্তি বাড়তে থাকে। এই অস্বস্তির মধ্যেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যমাল মালককে সিবিআই তলব করায়, অবধারিত সেই প্রশ্ন আবার উঠে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+