ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করা নিয়ে নাটক! স্বরাষ্ট্রমন্ত্রী দাবি ওড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
তাঁকে নিয়ে মিথ্যা কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এমনটাই দাবি করলেন জম্মু এ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।
তাঁকে নিয়ে মিথ্যা কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এমনটাই দাবি করলেন জম্মু এ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তাঁর দাবি স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলছেন দেখেই তিনি ঘর তেকে বেরিয়ে এসেছেন। এক ডিএসপিকে তাঁর ঘরে বাইরে প্রহরায় রাখা হয়েছে। কেউ আসতেও পারছেন না, কেউ বেরতেও পারছেন না। বলেছেন ফারুক।

গৃহবন্দি করা নিয়ে নাটক
যে নিরাপত্তাকর্মী ফারুক আবদুল্লাকে আটক করেছিলেন, ৮১ বছর বয়সী নেতা তাঁকে(নিরাপত্তা কর্মী) বলেন, তিনি(নিরাপত্তা কর্মী) কে তাকে আঠক করার। যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাঁকে গৃহবন্দি করা হয়নি। এদিন লোকসভায় অমিত শাহ বলেছিলেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে গ্রেফতারও করা হয়নি কিংবা গৃহবন্দিও করা হয়নি। তিনি
নিজের ইচ্ছায় ঘরে রয়েছেন বলেও মন্তব্য করেন অমিত শাহ।

যাবেন আদালতে
অতি সংবেদনশীল হয়ে পড়ে ফারুক বলেন, সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তি সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটা সেই ভারত নয়, যার কথা তারা স্বপ্নে দেখেছিলেন। বিষয়টিকে তারা আদালতে নিয়ে যাবেন বলেও জানিয়েছেন ফারুক।

সুপ্রিয়া সুলের প্রশ্নে বিষয় সামনে
এদিন এনসিপির সুপ্রিয়া সুলের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রকাশ্যে আসে ফারুক আবদুল্লার বিষয়টি। সুপ্রিয়া বলে সংসদে তার পরেই বসতেন ফারুক। ফারুক আবদুল্লা নিজের ইচ্ছাতেই ঘরে রয়েছেন, এই কথা শোনার পর সুপ্রিয়া প্রশ্ন করেন, ন্যাশনাল কনফারেন্স নেতার শরীর কি খারাপ। সেই সময় অমিত শাহ উত্তর দেন, চিকিৎসকরাই সেটা বলতে পারবেন।












Click it and Unblock the Notifications