বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বড় সহযোগী! বড় পরিকল্পনায় স্বাগত জানালেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বড় সহযোগী! বড় পরিকল্পনায় স্বাগত জানালেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী
দিল্লিতে বিজেপির (bjp) সদর দফতরের ফের বড় যোগদান। এদিন জম্মু ও কাশ্মীরের ( jammu and kashmir) ন্যাশনাল কনফারেন্সের (national conference) দুই বড় নেতা দেবেন্দ্র সিং রানা এবং সুরজিত সিং সালাথিয়া বিজেপিতে যোগ দেন। এই যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত দেবেন্দ্র এবং সুরজিত দুই ভাই।

ওমর আবদুল্লার সহযোগী ছিলেন রানা
একটা সময়ে দেবেন্দ্র সিং রানা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বড় সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। নিজের বিজেপিতে যোগদানের কারণ হিসেবে বলেন, এই দলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার জম্মু ঘোষণাপত্র জারি করেছে। প্রসঙ্গত জম্মুর স্বার্থের কথা ভেবে রানা চেষ্টা করছেন, জম্মু এলাকার বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, নেতাদে এবং বিভিন্ন ব্যবসায়িক সম্প্রদায়ের সদস্যদের এক জায়গায় আনতে। নিজের অবস্থান প্রসঙ্গে রানা বলেছেন, তিনি জম্মু ঘোষণাপত্রের পক্ষে ছিলেন। যেখানে জম্মু ও কাশ্মীরের মধ্যে জম্মুরও আলাদা করে কিছু বলার থাকবে। তিনি বলেছেন, এটা ধর্মের মাধ্যমে জম্মুকে বিভাজিত করার ডিক্সনের পরিকল্পনাকে ভেস্তে দেবে। প্রসঙ্গত রবিবার দুইভাই ন্যাশনাল কনফারেন্স থেকে ইস্তফা দেন।

জম্মু ও কাশ্মীর নিয়ে ডিক্সনের পরিকল্পনা
কাশ্মীর সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রসংঘের প্রতিনিধি হিসেবে স্যার ডিক্সন লাদাখকে ভারতের সঙ্গে যুক্ত করতে এবং পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে রাখতে প্রস্তাব করেছিলেন। পাশাপাশি জম্মুকে দুভাবে ভাগ করে কাশ্মীর উপত্যকার গণভোটের সুপারিশ করেছিলেন।

কথা হয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে
রানা জানিয়েছেন, জম্মুতে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সব কটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। যা দেশ তথা জম্মু ও কাশ্মীরের নীতিকে শক্তিশালী করবে বলেই মনে করেন তিনি। সময়ের নিরিখে জম্মুর জন্য একটি রাজনৈতিক অবস্থান জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কেননা এটা ছিল ডোগরা, এটা ছিল মহারাজা গুলাম সিং-এর উদ্যোগ, যিনি এই রাজ্য তৈরি করেছিলেন।

সবসময়ই উন্নয়নের পক্ষে বিজেপি
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, বিজেপি সবসময়ই জম্মু ও কাশ্মীরের উন্নয়নকে সুনিশ্চিত করেছে। এইসব নেতাদের যোগদান দুবছর আগে রাজ্যে শুরু হওয়া উন্নয়নমূলক কাজ শুরুকে আরও পূর্ণতা দেবে বলেই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ২০১৯-এ ক্ষমতায় আসার কয়েকমাস পরেই অগাস্টে জম্মু ও কাশ্মীরের মেহবুবা মুফতির সরকারকে ভেঙে দিয়ে লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের মর্যাদা হ্রাস করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার।












Click it and Unblock the Notifications