ভোট-যুদ্ধে বিজেপির প্রার্থী গৌতম গাম্ভীর, পূর্ব দিল্লির লোকসভা আসনে ‘কাঁটে কা টক্কর’

রাজনীতির ময়দানে নেমেছিলেন গৌতম গাম্ভীর, এবার নেমে পড়লেন ভোটের ময়দানেও। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গাম্ভীর প্রার্থী হলেন আসন্ন লোকসভা নির্বাচনে।

রাজনীতির ময়দানে নেমেছিলেন গৌতম গাম্ভীর, এবার নেমে পড়লেন ভোটের ময়দানেও। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গাম্ভীর প্রার্থী হলেন আসন্ন লোকসভা নির্বাচনে। সোমবার পূর্ব দিল্লি আসন থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের নাম ঘোষণা করে বিজেপি। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি।

ভোট-যুদ্ধে গাম্ভীর বিজেপির প্রার্থী পূর্ব দিল্লি আসনে

গৌতমকে নিয়ে জল্পনা চলছিল, তিনিই পূর্ব দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজেপির টিকিটে। এবার বর্তমান সাংসদ মিনাক্ষী লেখিকে ওই কেন্দ্র প্রার্থী করবে না বিজেপি। তবে লেখি নতুন দিল্লি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে বিজেপি। উল্লেখ্য, ১২ মে দিল্লিতে লোকসভা ভোট।

ঠিক এক মাস আগে কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি এবং রবিশংকর প্রসাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন গৌতম গাম্ভীর। গম্ভীর বিজেপিতে যোগ দিয়ে জানান, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে আমি বিজেপিতে যোগ দিচ্ছি। বিজেপিতে থেকে দেশের কাজ করার সুযোগ পাওয়ার জন্য আমি সম্মানিত। আমি মনে করি, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপিই সর্বশ্রেষ্ঠ মঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+