সপরিবারে করোনা আক্রান্ত হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার, হারালেন স্ত্রীকেও

সপরিবারে করোনা আক্রান্ত হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার, হারালেন স্ত্রীকেও

মহামারী পর্বের শুরু থেকেই আম-আদমির পাশাপাশি করোনায় কাবু হয়েছেন সমাজের বিশিষ্টজনেরাও। আক্রান্ত হয়েছেন ক্রিকেটার থেকে অভিনেতা, রাজনীতিবিদ থেকে শিল্পপতিরা। প্রাণ হারিয়েছেন অনেকে। এবার সেই মারণ করোনার ছোঁবলেই প্রাণ হারালেন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমারের স্ত্রী সন্তোষ শৈলজা। মঙ্গলবার মধ্যরাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। স্ত্রী বিয়োগের পাশাপাশি করোনার কবলে পড়ছেন খোদ শান্তা কুমারও।

সপরিবারে করোনা আক্রান্ত হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার, হারালেন স্ত্রীকেও

হিমাচলপ্রদেশের কংরা জেলার টান্ডায় ডাঃ রাজেন্দ্র প্রসাদ সরকারী মেডিকেল কলেজেই শান্তা কুমারের স্ত্রীর চিকিৎসা চলছিল। কিছুদিন আগেই সন্তোষ শৈলজার শরীরে করোনা একাধিক উপসর্গ প্রকট হওয়ায় তাকে এই হাপাতালে ভর্তি করা হয় বলে জানান হিমাচলপ্রদশের স্বাস্থ্যমন্ত্রী রাজীব সাইজাল। মঙ্গলবার গভীর রাতে এই হাসপাতলেই মারা যান শৈলজা। অন্যদিকে মৃত্যুর প্রকাশ্যে আসতেই ফেসবুক পোস্টে শৈলজার আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর পরিবারের সকলের প্রতি সমবেদনাও জানান রাজীব।

এদিকে স্ত্রীর পর শনিবার একই হাসপাতালে ভর্তি হন শান্তা কুমার। তারপরেই তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে বলে জানা যায়। একইসাথে তাঁর পরিবারের আরও চার সদস্য, তাঁর ব্যক্তিগত সচিব, নিরাপত্তা রক্ষী ও গাড়ির চালকও করোনার কবলে পড়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে শান্ত কুমারের পারিবারিক সঙ্কটের কথা শোনা মাত্র রবিবারই তাঁকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ খবর নেন পরিবারের বাকী সদস্যদের শারীরিক অবস্থা নিয়েও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+