স্বঘোষিত বিষ্ণুর অবতারের বিশ্ব ধ্বংসের হুমকি! প্রাক্তন সরকারি আমলার কোন দাবিতে চাঞ্চল্য শুরু
স্বঘোষিত বিষ্ণুর অবতারের বিশ্ব ধ্বংসের হুমকি! প্রাক্তন সরকারি আমলার কোন দাবিতে চাঞ্চল্য শুরু
গুজরাতের রমেশ চন্দ্র ফেফার। গুজরাত সরকারের এই প্রাক্তন আমলা কর্মরত ছিলেন জলসম্পদ দফতরে। অবসর নিয়েছেন সদ্য। তবে এবার তিনি জাবি করতে শুরু করেছেন যে তিনিই বিষ্ণুর অবতার। আর কল্কি অবতারে তিনি এই মর্ত্যে রয়েছেন। নিজেকে যেমন বিষ্ণুর অবতার হিসাবে তিনি দাবি করছেন, তেমনই একই সঙ্গে সরকারের কাছ থেকে গ্র্যাচুইটি বাবদ ভারী অঙ্কের টাকা তিনি দাবি করছেন। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

কোন মহাবিপদ আনতে উদ্যত ফেফার!
রমেশ চন্দ্র ফেফার তাঁর সদ্য লেখা চিঠিতে সরকারের কাছে জানিয়েছেন যে, যদি তাঁর দাবি না মানা হয়, তাহলে তিনি বিশ্বে খরা আনবেন। চিঠিতে তিনি লেখেন, ভারতে গত কয়েক বছরে খরা আসেনি। তবে তাঁর দাবি মানা না হলে তিনি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে খরা আনবেন।

কত লাখ টাকার দাবি জানিয়ে চিঠি?
চিঠিতে এই স্বঘোষিত বিষ্ণুর অবতার জানিয়েছেন যে তাঁকে তাঁর গ্র্যাচুইটির ১৬ লাখ টাকা দিতে হবে। তার সঙ্গে বেতনের পড়ে থাকা, এক বছরের বেতনের ১৬ লাখ টাকার অঙ্ক এক্ষুণি দিতে হবে। আর টাকা না দিলেই তিনি বিশ্ব ধ্বংস করার পথে এগিয়ে যাবেন।

'রাক্ষস বসে রয়েছে' চিঠি ঘিরে চাঞ্চল্য
রমেশচন্দ্র ফেফারের দাবি, সরকারের মধ্যে বহু রাক্ষস বসে রয়েছেন। আর তাজের জন্যই তিনি তাঁর প্রাপ্য টাকা অবসরের পর পাচ্ছেন না। তাঁকে সরকারের মধ্যে থাকা অনেকেই বিব্রত করছেন বলে চিঠিতে তিনি উল্লেখ করেন।

'আমি বিষ্ণুর দশম অবতার'
সরকারি এই আমলা নিজের চিঠিতে সাফ জানিয়েছেন, তাঁর দবি মানা না হলে তিনি বিশ্বে খরা আনবেন। আসবে ধ্বংস। কারণ তিনি নিজেকে বিষ্ণুর দশম অবতার কল্কিদেব বলে পরিচিতি দিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন, 'আমি বিষ্ণুর দশম অবতার। আমি সত্যযুগকে শাসন করি।'
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications