প্রয়াত সুষমা স্বরাজ! রাজনৈতিক মহলে শোকের ছায়া
প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বুকে ব্যথা হওয়ায় তাঁকে নয়াদিল্লির এইমসে ভর্তি করানো হয়।
প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বুকে ব্যথা হওয়ায় তাঁকে নয়াদিল্লির এইমসে ভর্তি করানো হয়। বিজেপির মহিলাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ হল সুষমা স্বরাজ। গত লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। গত নভেম্বরেই তিনি জানিয়েছিলেন তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
সুষমা স্বরাজের নানা মুহূর্তের ছবি
|
হাসপাতালে মন্ত্রী, নেতারা
সুষমা স্বরাজের মৃত্যুর খবর পাওয়ার পরেই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিজেপি নেতারা।
|
প্রধানমন্ত্রীর শোক
সুষমা স্বরাজের প্রয়ান, তাঁর ব্যক্তিগত ক্ষতি। টুইটে বলেছেন প্রধানমন্ত্রী।
|
কংগ্রেসের শোকবার্তা
পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কংগ্রেস।
|
শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯০-এর দশক থেকে তিনি সুষমা স্বরাজকে চিনতেন বলে জানিয়েছেন।
|
শোকপ্রকাশ সীতারাম ইয়েচুরির
সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।












Click it and Unblock the Notifications