এনআরসি 'ধাক্কা' বিজেপির ঘরেই! তালিকায় নাম নেই বর্ষীয়ান নেতার স্ত্রীর
যত সময় যাচ্ছে, ততই বিভিন্ন ঘটনা সামনে আসছে।উল্লেখযোগ্য একটি ঘটনা হল বর্তমানে শিলচরের বিধায়ক ও প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপকুমার পালের নাম তালিকায় থাকলেও, তাঁর স্ত্রী অর্চনা পালের নাম নেই তালিকায়।
অসমে জাতীয় নাগরিক পঞ্জীকরণের তালিকা প্রকাশের পর থেকে যত সময় যাচ্ছে, ততই বিভিন্ন ঘটনা সামনে আসছে। উল্লেখযোগ্য একটি ঘটনা হল বর্তমানে শিলচরের বিধায়ক তথা প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপকুমার পালের নাম তালিকায় থাকলেও, তাঁর স্ত্রী অর্চনা পালের নাম নেই তালিকায়।

অসমের রাজনীতির পরিচিত মুখ দিলীপকুমার পাল। দুদুবার শিলচর থেকে নির্বাচিত হয়েছেন তিনি। সোমবার নাগরিক পঞ্জীকরণের খসড়া প্রকাশের পর সেই তালিকা দেখে তিনি যথেষ্টই মর্মাহত। নিজের নাম তালিকায় থাকলেও, নাম নেই তাঁর স্ত্রীর।
শুধু নিজের স্ত্রীর নামই নয়, শিলচরের দুবারের বিধায়ক দিলীপকুমার পাল কিছুতেই মেনে নিতে পারছেন না, কাছাড় জেলার ১৮.২ লক্ষ আবেদনকারীর মধ্যে ২.২ লক্ষ আবেদনকারীর নাম বাদ যাওয়ার ঘটনা। শিলচরের ১.১৫ লক্ষ আবেদনকারীর নামও সেই তালিকায় না দেখতে পেয়ে তিনি হতাশ বলে জানিয়েছেন।
তালিকায় নাম নেই এআইইউডিএফ বিধায়ক অনন্তকুমার মাল্লার নাম। তিনি দক্ষিণ অভয়পুরি কেন্দ্রের বিধায়ক।
অন্যদিকে, এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের নাম প্রথম তালিকায় না তাকলেও, সোমবারে প্রকাশিত তালিকায় রয়েছে।












Click it and Unblock the Notifications