Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BJP: ইডি-সিবিআই'য়ের চাপ নয়! বিজেপিতে যোগ দিয়েই বোমা ফাটালেন কেজরিওয়ালের প্রাক্তন মন্ত্রী

Former Delhi Minister Joins BJP: আম আদমি পার্টি (Aam Aadi Party (AAP) থেকে ইস্তফার ২৪ ঘণ্টাও কাটল না। বিজেপিতে যোগ দিলেন কৈলাশ গেহলত (Kailash Gahlot)। মোদী-শাহের হাত শক্ত করতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মনোহর লাল খট্টরের উপস্থিতিতে আজ সোমবার দলবদল করেন।

যা অরবিন্দ কেজরিওয়ালের কাছে বড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে (Former Delhi Minister Joins BJP)। যদিও আপের দাবি, মানুষ তাদের সঙ্গে আছে। কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে বিজেপি ভয় দেখানোর রাজনীতি করছে বলেও অভিযোগ।

Kailash Gahlot

দীর্ঘদিন কেজরিওয়াল সরকারের পরিবহণমন্ত্রী হিসাবে দায়িত্ব সামাল দিয়েছেন কৈলাশ গেহলত (Kailash Gahlot)। বুধবার আপ ছাড়ার ঘোষণা করেন। কার্যত ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগসদান। দলবদলের পরেই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আপকে জবাব দেন কৈলাশ। তবে আপ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল বলেও দাবি। প্রাক্তন মন্ত্রী বলেন, আপ ছাড়া সহজ ছিল না। তবে সেখানে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সম্পূর্ণ ভাবে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল বলেও দাবি।

শুধু তাই নয়, কৈলাশ গেহলত (Kailash Gahlot) বলেন, ইডি (ED) কিংবা সিবিআইয়ের (CBI) চাপের কথা ভুল। আমি কারো চাপে সিদ্ধান্ত নিইনি। তবে যেভাবে প্রতিটি বিষয়ে কেন্দ্রের সঙ্গে দ্বন্দ্ব তা মোটেই মেনে নিতে পারেনি বলে দাবি প্রাক্তন মন্ত্রীর। রবিবারও এই ইস্যুতে আপকে একহাত নেন। বলেন, আপ অযথা কেন্দ্রের সঙ্গে লড়াই করে সময় নষ্ট করছে। এমনকি রাজনৈতিক এজেন্ডা নিয়ে লড়াই করছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও একহাত নেন নেন খোদ কেজরি ঘনিষ্ঠ এই নেতা।

বলেন, নিজের জন্য কেজরিওয়াল বিলাসবহুল বাড়ি বানিয়েছেন। কিন্ত্য আম আদমি পার্টি সাধারণ মানুষের ইস্যুগুলিকে তুলে ধরতে ব্যর্থ। এই প্রসঙ্গে বেশ কিছু উদাহরণ তুলে ধরেন কৈলাশ। বলেন, জমুনা নদি সংস্কারের কথা বলা হয়। কিন্তু তা করতে ব্যর্থ সরকার । অন্যদিকে আপের দাবি, কৈলাশ গেহলত (Kailash Gahlot) এর বিরুদ্ধে আয়কর এহং ইডি'তে একাধিক মামলা চলছে। এমনকি কেন্দ্রীয় দুই সংস্থা তার বাড়িতে তল্লাশি পর্যন্ত চালিয়েছে।

বিজেপিতে যোগ দেওয়া ছাড়া কৈলাশের আর কোনও দরজা খোলা ছিল না বলেও এদিন দাবি করেছে আম আদমি পার্টি। এমনকি নোঙরা রাজনীতি বিজেপি করছে। ইডি-সিবিআইকে ব্যবহার করে যেভাবে ভোটে জয় পাওয়ার চেষ্টা বিজেপি চালাচ্ছে, তা ধিক্কারজনক বলেও কেজরিওয়ালের দলের তরফে বার্তায় জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+