প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী! জাপান থেকে শোকবার্তা মোদীর
প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মদললাল খুরানা। শনিবার রাতে দিল্লিতে প্রয়াত হত তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। বিভিন্ন শারীরিক কারণে গত বছর দুয়েক ধরে শয্যাশায়ী ছিলেন তিনি।
প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মদললাল খুরানা। শনিবার রাতে দিল্লিতে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। বিভিন্ন শারীরিক কারণে গত বছর দুয়েক ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। দিল্লির কীর্তিনগরের বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল।

১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০০৪ সালে রাজস্থানের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল তাঁকে। তিনি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
২০০৩ সাল পর্যন্ত দিল্লির ১১ টি নির্বাচনের মধ্যে ১০ টিতে জয়ী হয়েছিলেন তিনি। ২০০৩-এ দিল্লির বিধানসভা ভোটে পরাজয়ের পর দিল্লি বিজেপির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মদনলাল খুরানা।
দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি বলেছেন, তৃণমূল পর্যায়ে কাজ করা এক বড় নেতাকে হারাল দল। তিনি দিল্লির মানুষের অবস্থার উন্নতির জন্য কাজ করেছিলেন।
দু-মাস আগে খুরানার বড় ছেলে প্রয়াত হয়েছেন। স্ত্রী ছাড়াও দুই কন্যা এবং আরও এক ছেলে বর্তমান রয়েছেন। মদনলাল খুরানার ছেলে হরিশ খুরানা জানিয়েছেন, বুকের সংক্রমণে ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে জ্বরও ছিল তাঁর। বছর পাঁচেক আগে তাঁর ব্রেন হ্যানারেজ হয়েছিল।
জাপান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মদনলাল খুরানার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
Anguished by the passing away of Shri Madan Lal Khurana Ji. He worked tirelessly for the progress of Delhi, particularly towards ensuring better infrastructure. He distinguished himself as a hardworking and people-friendly administrator, both in the Delhi government and Centre.
— Narendra Modi (@narendramodi) October 28, 2018












Click it and Unblock the Notifications