দিল্লি থেকে উধাও সোনিয়া গান্ধী! নীল পোশাকে সানগ্লাস পরে এ কোথায় দেখা গেল তাঁকে

প্রিয়াঙ্কা এবং রবার্ট ভদ্রর সঙ্গে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এখন গোয়ায় ছুটি কাটাচ্ছেন। গোয়ায় ক্যাজুয়াল মুডে তোলা তাঁর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

তাঁকে ইদানিং প্রকাশ্যে রাজনৈতিক সভা সমিতি-তে বিশেষ দেখা যায় না। শরীরটাও গত কয়েক বছর ধরে ভাল নেই। দলের সভাপতিত্বের দায়িত্ব পুত্র রাহুলের হাতে তুলে দিয়েছেন ঠিকই কিন্তু তাসত্ত্বেও সাংগঠনিক বিভিন্ন কাজ থেকে মুক্তি পাননি। এর মাঝে হঠাতই রাজধানী থেকে উধাও হলেন সোনিয়া গান্ধী।

দিল্লী থেকে উধাও সোনিয়া গান্ধী! নীল পোশাকে, সানগ্লাস পরে, এ কোথায় দেখা গেল তাঁকে

কোথায় তিনি? দলের কর্মীদের মধ্যে ফিসফাস, তাহলে কি আবার অসুস্থতাটা বাড়ল, ছুটলেন বিদেশে? না, আপাতত প্রাক্তন কংগ্রেস সবানেত্রী গোয়াতে আছেন। কযেকটা দিন রাজনীতির কাজকর্ম থেকে দূরে ছুটি কাটাচ্ছেন। আর গোয়াতে তাঁকে হাতের কাছে পেয়ে পর্যটকরাও সুযোগ হাতছাড়া করছেন না। একসঙ্গে ছবি তোলার আবদার মেটাতে হচ্ছে সোনিয়াকে। এরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিতে নীল রঙের পোষাকে দেখা গিয়েছে সোনিয়াকে। চোখে সানগ্লাস এঁটে একবারেই ছুটি কাটানোর মুডে ধরা পড়েছেন তিনি। দলে তাঁর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে মেয়ে প্রিয়াঙ্কা ভদ্র ও জামাতা রবার্ট ভদ্রকে সঙ্গে নিয়ে গত শুক্রবার গোয়া যান কংগ্রেস নেত্রী। সেখানকার একটি রিসর্টে উঠেছেন তাঁরা। এক সপ্তাহের ছুটি কাটিয়ে পরের সপ্তাহান্তে ফিরবেন নয়াদিল্লি।

When Aaditya's Mother met Rahul's Mother 😁 #traveltales #goa #leela #holiday

A post shared by Dwipen Acharya (@dwipenacharya) on

চলতি বছরের শুরুতেও গান্ধী পরিবারকে দক্ষিণ গোয়ার একটি বিচ রিসর্টে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। সেই সময় একটি সোনিয়া গান্ধীর একটি সাইকেল চালানোর ছবি ভাইরাল হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+