কংগ্রেসের বড় ধাক্কা! গোবলয়ের প্রাক্তন সাংসদ যোগ দিলেন বিজেপিতে
লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে। হরিয়ানা থেকে নির্বাচিত প্রাক্তন কংগ্রেস সাংসদ অরবিন্দ শর্মা যোগ দিয়েছেন বিজেপিতে।
লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে। হরিয়ানা থেকে নির্বাচিত প্রাক্তন কংগ্রেস সাংসদ অরবিন্দ শর্মা যোগ দিয়েছেন বিজেপিতে। এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বিজেপিতে তাঁকে বরণ করে নেন।

১৯৯৬ সালে হরিয়ানার সোনেপত থেকে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন অরবিন্দ শর্মা। তিনি কংগ্রেসে যোগ দেন ১৯৯৯ সালে। পরপর তিনবারের সাংসদ ছিলেন তিনি।
এদিন অরবিন্দ শর্মা বলেন, যে দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভাপতি অমিত শাহ, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সেই দলে যোগ দিতে পেরে তিনি গর্বিত এছাড়াও গরিব, কৃষক, দলিত, যুবক, বেকার, মহিলা, সমাজের সব অংশের মানুষের জন্য প্রচুর কাজ করেছে এই দল। তাই চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দিন দুয়েক আগে সনিয়ার কাছের লোক বলে পরিচিত টম ভাদাক্কানকে বিজেপিতে যোগ দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications