কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তবে কে ক্ষমতায়! অঙ্ক দিয়ে বোঝালেন সিদ্দারামাইয়া
২০১৯-এর লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে না কংগ্রেস। এ ব্যাপের সম্পূর্ণ নিশ্চিত কংগ্রেস সরকারেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী।
২০১৯-এর লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে না কংগ্রেস। এ ব্যাপের সম্পূর্ণ নিশ্চিত কংগ্রেস সরকারেরই প্রাক্তন মুখ্যমন্ত্রী। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দাবি, কংগ্রেস-বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠ দল হবে না। দেশ ফের একবার জোট সরকারের দিকে এগোচ্ছে। একইসঙ্গে তাঁর দাবি, সাম্প্রদায়িক ও বিভেদ সৃষ্টিকারী শক্তিকে প্রত্যাখ্যান করবে দেশের মানুষ।

৫৪৩টির মধ্যে ১৫০টিও নয়
অর্থাৎ তাঁর কথায়, আসন্ন নির্বাচনে দেশের মানুষ ইউপিএকেই নিয়ে আসবে ক্ষমতায়। বর্তমানে দেশের মানুষ সেই চিন্তাধারা নিয়েই এগোচ্ছে। প্রবীণ কংগ্রেস নেতার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতারা যতই দাবি করুন, এককভাবে এবার বিজেপি ৫৪৩টির মধ্যে ১৫০টি আসন অতিক্রম করতে পারবে না। পারবে না কংগ্রেসও।

কর্ণাটকে বিপুল জয়ের সম্ভাবনা
তিনি বলেন, কর্ণাটকে এবার জেডি(এস)-কে নিয়ে কংগ্রেস বিপুল জয় পাবে। কর্ণাটকের ২৮টির মধ্যে ২০টি আসনে জয়ী হবেন তারা। বিজেপির শিকে ছিঁড়তে পারে কোনওরকমে আটটি আসনে। এই রাজ্যে ১৮ এপ্রিল প্রথম দফার ভোট। তার আগে নির্বাচনী জনসভা থেকে সিদ্দারামাইয়া বলেন, কংগ্রেস ও বিজেপি উভয়ই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে বিরত থাকবে। তবে ইউপিএ পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে তাঁর দাবি।

মোদী হাওয়া থমকে যাবে
এরপরই তিনি বলেন, দাবি ও বাস্তবতা দুটি ভিন্ন বিষয়। তাই যতই মোদি-হাওয়া উঠবে বলে বিজেপি দাবি করুক, তা হওয়ার সম্ভাবনা নেই। মানুষের মন পরিবর্তন হয়ে গিয়েছে এই পাঁচ বছরে। তাঁরা অনেক কিছু দেখেছেন, অনেক কিছু বুঝেছেন, সেইমতোই সিদ্ধান্ত নেবেন। বিভাজনকামী ও সাম্প্রদায়িক শক্তিকে মানুষ কখনই আর সুযোগ দেবেন না।

ইউপিএ হবে বৃহত্তম ফ্রন্ট
তিনি বলেন, আমার মতে ইউপিএ যথেষ্ট আসন পাবে এবং একক বৃহত্তম ফ্রন্ট হিসাবে আবির্ভূত হবে। স্বাভাবিকভাবেই, অন্যান্য আঞ্চলিক দলগুলি ইউপিএকে ঘিরেই আবর্ত হবে। তিনি আরও বলেন, মহাজোট সংঘটিত হবে। তাই ধর্মনিরপেক্ষ ভোট এবার বিভক্ত হবে না। সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলি এবার একত্রিত হয়েছে সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াইয়ে।
[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]












Click it and Unblock the Notifications