৩ বছরের অপেক্ষার অবসান, প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের মূর্তি বসল ভোপালে
মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিং। তাঁর মূর্তি বসাতে ৩ বছর সময় লেগে। মঙ্গলবার এই মূর্তির উদ্বোধন করেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। প্রায় ৩ বছর পর এই মূর্তির উদ্বোধন করেন তিনি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে অর্জুন সিংয়ের ছেলে অজয় সিংও উপস্থিত ছিলেন।

কংগ্রেসের সমুখ্যমন্ত্রী ছিলেন অর্জুন সিং। তাঁর ১২তম মৃত্যু বার্ষিকীতে এই মূর্তির উদ্বোধন করা হল। ভোপালের লিঙ্করোডের কাছে নিউ মার্কেটে এই মূর্তিটি বসানো হয়েছে। ২০১৯ সালের ১১ নভেম্বর মূর্তিটি বসানোর কথা ছিল। সেসময় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের কমলনাথ। তারপরেই কংগ্রেস সরকারের পতন হয়। এবং বিজেপি সরকার গড়ে। ফের মুখ্যমন্ত্রী হন শিবরাজ সিং চৌহ্বান।
তারপরেই থমকে যায় অর্জুন সিংয়ের মূর্তি বসানোর কাজ। বিজেপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। বিজেপি পক্ষ থেকে দাবি করা হয়েছে আগে থেকেই এই জায়গাটি চিহ্নিত করা হয়েছিল চন্দ্রশেখর আজাদের মূর্তি বসানোর জন্য। সেই নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর শেষে অর্জুন সিংেয়র মূর্তিটি বসানো হল।
উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অর্জুন সিং বলেছেন ব্যক্তিত্বময় রাজনীতিক ছিলেন অর্জুন সিং। তাঁকে রাজনীতির চাণক্য বলা হত। মধ্যপ্রদেশের ভূিমপুত্র ছিলেন তিনি। কিন্তু জাতীয় স্তরে কাজ করতেন। এবং জাতীয় স্তরে মধ্য প্রদেশকে নিয়ে িগয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications