প্রয়াত ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী
প্রয়াত ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ৯ মে গুরুতর অসুস্থতা নিয়ে রায়পুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মারওয়াহির বিধায়ক ছিলেন অজিত যোগী। ২০০০ থেকে ২০০৩ পর্যন্ত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি।

২৭ মে রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। অবস্থা সংকটজনক ছিল। এরপর বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে ভালো আছেন অজিত যোগী। হৃদস্পন্দন এবং পাল্স রেট স্বাভাবিক। কিন্তু তখনও কোমায় ছিলেন তিনি।
এর আগে মে-র প্রথম সপ্তাহে প্রথমবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে শ্রী নারায়ণ হাসপাতালে ভরতি করা হয়। ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে রাখা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে ৭৪ বছরের অজিত যোগীর। এরপরই আজ দুপুর নাগাদ তিনি মারা যান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications