পেগাসাস নিশানায় প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মা! নজরদারির নেপথ্য কি তবে ‘রাফাল রহস্য’ ?
পেগাসাস নিশানায় প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মা! নজরদারির নেপথ্য কি তবে ‘রাফাল রহস্য’ ?
দিন যত গড়াচ্ছে পেগাসাস কাণ্ডে ততই গভীর হচ্ছে রহস্যের জাল। ইজরায়েলি এই স্পাইওয়্যারকে হাতিয়ার করে ইতিমধ্যেই ভারতের ৩০০ জন খ্যাতনামা ব্যক্তিবর্গের উপর নজরদারির অভিযোগ উঠেছিল গত রবিবার। তালিকায় ছিল চল্লিশের বেশি বিশিষ্ট সাংবাদিক সহ সরকারি ও বিরোধী পক্ষের একাধিক বড় নেতা। পেগাসাস নিশানায় ছিলেন রাহুল গান্ধী, অভিষেক বন্দোপাধ্যায়ের মতো নেতারও। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য

ফের চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস
সূত্রের খবর, পেগাসাসের তালিকায় ছিল প্রাক্তন সিবিআই অধিকর্তার নম্বরও। আড়িপাতা হচ্ছিল অলোক বর্মার ফোন নম্বরে। গতকালই ফের এই চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস 'দ্য ওয়্যার' পোর্টাল। প্রথম পেগাসাস কণ্ডের খবরটিও তারাই সামনে এনেছিল। প্রসঙ্গত উল্লেথ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে নাটকীয় ভাবে সিবিআই প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অলোক বর্মাকে। ওয়াকিবহাল মহলের ধারণা, সরকারের সঙ্গে সংঘাতের কারণেই পদ থেকে সরতে হয়েছিল তাঁকে।

২০১৮ সালে নাটকীয় ভাবে অলোক বর্মাকে পদ থেকে সরায় সরকার
অন্যদিকে প্রাক্তন সিবিআই প্রধানের পাশাপাশি তার পরিবারের সদস্যদের ফোনও ট্যাপ করা হয়েছিল বলে অভিযোগ৷ এদিকে ২০১৮ সালে রাফাল ইস্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় বিরোধীরা। আর এই সময়েই বর্মা রাফাল চুক্তিতে তদন্তের নির্দেশ দিতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছিল মোদী সরকারের অন্দরমহলে। আর তার জেরেই পদ থেকে সরতে হয়েছিল তাঁকে, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশেরও।

রাফাল ইস্যুতেই চাপে মোদী সরকার ?
বছর তিনেক আগের সেই সঙ্কটময় পরিস্থিতিতে বর্মাকে সরিয়ে প্রধানমন্ত্রীর আস্থাভাজন বলে পরিচিত রাকেশ আস্থানাকে সিবিআই শীর্ষ পদে বসানোর চেষ্টা করা হয় সরকারের করফে। এমতাবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, অলোক বর্মার গতিবিধির উপর কড়া নজর রাখতেই কী ট্যাপ করা হচ্ছিল বর্মার ফোন? এদিকে গত কয়েক বছরে দেশে সাইবার অপরাধের পরিমাণ হু হু করে বেড়েছে। এমতাবস্থায় খোদ সিবিআই প্রধানের যদি এই অবস্থা তাহলে আম-আদমির কী অবস্থা হতে পারে তা ভেবেই শিউরে উঠছেন সকলে।

পেগাসাস কাণ্ড কি হিমশৈল্যের চূড়া মাত্র?
অন্যদিকে তাৎপর্যপূর্ণ ভাবে রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম কর্তা টোনি জেসুদাসন, রাফাল-নির্মাতা ফরাসি সংস্থা দাসোর ভারতীয় কর্তা বেঙ্কট রাও পোসিনা ও আরও বেশ কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থার প্রধানদের ফোনও আড়িপাতা হয়েছিল বলে অভিযোগ। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন সকলে। তাহলে কী পেগাসাস কাণ্ড হিমশৈল্যের চূড়া মাত্র? এর পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও রহস্য? উঠছে প্রশ্ন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications