ইউপিএ টু সরকারকে সরাতে ভাড়া করা হয়েছিল প্রাক্তন সিএজি বিনোদ রাইকে, চাঞ্চল্যকর অভিযোগ এ রাজার
প্রাক্তন সিএজি বিনোদ রাই একজন ভাড়াটে খুনি। ইউপিএ সরকারকে হত্যা তাঁকে ভাড়া করা হয়েছিল। এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজা।
প্রাক্তন সিএজি বিনোদ রাই একজন ভাড়াটে খুনি। ইউপিএ সরকারকে হত্যা তাঁকে ভাড়া করা হয়েছিল। এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজা। তাঁর আরও অভিযোগ, বিনোদ রাই নিজের ক্ষমতার অপব্যবহার করে দেশকে প্রতারণা করেছেন।

প্রাক্তন টেলিকমমন্ত্রীর অভিযোগ, কিছু শক্তি ইউপিএ-র বিরুদ্ধে কাজ করছিল। তারাই রাইকে তাদের টুল হিসেবে ব্যবহার করে।
বিনোদ রাইকে নিজের ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা উচিত বলেও মন্তব্য করেন এ রাজা। তাঁর অভিযোগ, তিনি ( বিনোদ রাই) একজন ভাড়াটে খুনি। ইউপিএ-দুই সরকারকে হত্যা করতে তাঁর ( বিনোদ রাই) কাঁধ ব্যবহার করা হয়েছিল। নিজের লেখা 'টুজি সাগা আনফোল্ডস' নামক বই-এর প্রকাশ অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সামনে কথাগুলি বলেন এ রাজা।
২০১০ সালে তৎকালীন সিএজি রাই বলেছিলেন, ২০০৮ সালে টুজি স্পেকট্রাম বন্টনে অনিয়ম হয়েছিল। এর ফলে দেশের ক্ষতি হয়েছিল ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা। এ রাজা সেই সময়ে টেলিকমমন্ত্রী ছিলেন।
প্রাক্তন টেলিকমমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট সিএজি রিপোর্ট দেখেছে এবং ২জি লাইসেন্স বাতিল করেছে।
এ রাজা ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। নতুন টেলিকম সংস্থাকে বাজারে আসতে বাধা দিতে মিত্তল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন অভিযোগ করেছেন এ রাজা।

একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রশংসা করেছেন এ রাজা। কাজ করার ব্যাপারে তিনি অনেক সুযোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন এ রাজা। তাঁর মতে প্রাক্তন প্রধানমন্ত্রী চেয়েছিলেন, স্পেকট্রাম ব্যবহারে সাধারণকে সুযোগ দেওয়া হোক।
এ রাজার মন্ত্রীত্বের সময়েই মোবাইলের কল চার্জ প্রতি মিনিটে দু-চার টাকা থেকে প্রতি মিনিটে ২৫ পয়সায় নেমে আসে।
নিজের লেখা বই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর হাতেও তিনি তুলে দিয়েছেন বলে জানিয়েছেন এ রাজা।
সম্প্রতি সিবিআই আদালত প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজাকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।
এ রাজার দাবি, টুজি বিতর্কে লাভবান হয়েছে বিজেপি। বিজেপির সঙ্গে তাঁদের দলের জোটের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন এ রাজা। রাজা বলেন, তাঁদের দল ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ দলের সঙ্গেই যাবেন তাঁরা। এর কোনও পরিবর্তন হলে, দলের উচ্চ নেতৃত্বই তার নির্ধারণ করবে বলে জানিয়েছেন এ রাজা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications