তৃণমূলকে টেক্কা রাহুলের, বিধানসভা ভোটের মুখে বিজেপির প্রাক্তন শরিক দলের যোগ কংগ্রেসে

তৃণমূলকে টেক্কা রাহুলের, বিধানসভা ভোটের মুখে বিজেপির প্রাক্তন শরিক দলের যোগ কংগ্রেসে

বাংলায় বিধানসভা নির্বাচনের পরই গোয়াকে পাখির চোখ করেছিল তৃণমূল। কংগ্রেসকে ভাঙতে ময়দানে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তথাকথিত হেভিওয়েটরা। আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট বাঁধতে উদ্যোগী হয়েছিলেন তাঁরা। কিন্তু তৃণমূলের ভাবগতি দেখে সাবধানী রাহুল ভিতরে ভিতরে কাজের কাজটা সেরে রাখলেন।

গোয়া ফরওয়ার্ড পার্টি মিশে গেল কংগ্রেসে

গোয়া ফরওয়ার্ড পার্টি মিশে গেল কংগ্রেসে

গোয়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রাক্তন মিত্রশক্তিকে নিজেদের দিকে টেনে নিলেন রাহুল গান্ধী। বিজেপির প্রাক্তন শরিক গোয়া ফরওয়ার্ড পার্টি মিশে গেল কংগ্রেসের সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে শুধু সমর্থনই দেবে না গোয়া ফরওয়ার্ড পার্টি, তারা কার্যত কংগ্রেসের সঙ্গে মিশে গেল। গোয়া ফরওয়ার্ড পার্টির সুপ্রিমো প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই নিজেই টুইট করে এই বার্তা দিয়েছেন।

গোয়া ফরওয়ার্ড পার্টির কংগ্রেসে যোগ

গোয়া ফরওয়ার্ড পার্টির কংগ্রেসে যোগ

বিগত কয়েক মাস ধরেই জল্পনা-কল্পনা চলছিল, তৃণমূল হঠাৎ পা রাখায় কংগ্রেস ভাঙছে, তবে কি বিরোধীদের শক্তিবণ্টনে ফায়দা তুলে ফের গোয়ার দখল নেবে বিজেপি। সেখানে তৃণমূলকে টেক্কা দিয়ে কংগ্রেস ফিরে এল স্বমহিমায়। কংগ্রেসকে ফের স্বমহিমায় ফেরাল গোয়া ফরওয়ার্ড পার্টির সুপ্রিমো বিজয় সরদেশাই। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি জানালেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের আগে গোয়া ফরওয়ার্ড পার্টি কংগ্রেসে যোগ দিয়েছে।

কংগ্রেসকে পূর্ণ সমর্থনের বার্তা তিন বিধায়কের

কংগ্রেসকে পূর্ণ সমর্থনের বার্তা তিন বিধায়কের

গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক বিজয় সরদেশাই ও বিনোদ পালেকার এবং নির্দল বিধায়ক প্রসাদ গাঁওকরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয় রাহুল গান্ধীর। তাঁরা গোয়ায় ইতিবাচক পরিবর্তন আনতে কংগ্রেসকে তাদের পূর্ণ সমর্থনের কথা জানান। রাহুল টুইট করে বলেন, আমি তাঁদের পূর্ণ সমর্থন পেয়ে খুশি। আমরা এবার একসঙ্গে পথ চলব।

রাহুলের সঙ্গে বৈঠকের পর ছবি টুইট

রাহুলের সঙ্গে বৈঠকের পর ছবি টুইট

বিজয় সরদশাই বলেন, গোয়ার আঞ্চলিক দলগুলি সম্মিলিত হচ্ছে বিজেপির বিরুদ্ধে। আমাদের নেতৃত্বে থাকছে কংগ্রেস। কংগ্রেস হাইকমান্ডের আশীর্বাদ নিয়ে কংগ্রেসের নেতৃত্বে আমরা সবাই গোয়ায় জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হব। দিল্লিতে রাহুলের সঙ্গে বৈঠকের পর একটি ছবি টুইট করে, সরদেশাই বলেন, "যে ব্যক্তি প্রথম স্বাধীনতা আনার কাজে ব্রতী ছিলেন, তাঁর নাতির সঙ্গে গোয়ার দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য কাজ করতে পেরে গর্বিত!"

বিজেপির বিরুদ্ধে গ্র্যান্ড ওল্ড পার্টির সঙ্গে জোটেই সায়

বিজেপির বিরুদ্ধে গ্র্যান্ড ওল্ড পার্টির সঙ্গে জোটেই সায়

সরদেশাই রাজ্যের বিরোধী দলগুলিকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য 'টিম গোয়া' গঠনের বার্তা দিয়েছেন। বার্তা দিয়েছেন একত্রিত হওয়ার জন্য। কংগ্রেস এবং জিএফপি প্রথম তাদের জোটের কথা ঘোষণা করেছে। আগামী বছরের শুরুতেই রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে গোয়া ফরওয়ার্ড পার্টি বা জিএফপি সভাপতি বিজয় সরদেশাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন এবং বিজেপির বিরুদ্ধে গ্র্যান্ড ওল্ড পার্টির সঙ্গে মিশে লড়াই করার প্রতিশ্রুতি দেন।

তৃণমূল কংগ্রেসও জোট করতে মুখিয়ে ছিল

তৃণমূল কংগ্রেসও জোট করতে মুখিয়ে ছিল

গোয়া ফরওয়ার্ড পার্টি বিজেপি-নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের বা এনডিএ একটি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেছিল। সম্প্রতি তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে জোট করতে মুখিয়ে ছিল। সরদেশাই তাঁর দলীয় সহকর্মী বিনোদ পালেকার এবং নির্দল বিধায়ক প্রসাদ শশীকান্ত গাঁওকরের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসের সঙ্গে জোট গড়লেন। ৪০ সদস্যের রাজ্য বিধানসভায় জিএফপি-র তিনজন বিধায়ক রয়েছেন।

তৃণমূল থেকে সরে এসে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত

তৃণমূল থেকে সরে এসে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত

প্রসাদ শশীকান্ত গাঁওকর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের নেতৃত্বে বিজেপিকে সমর্থন করেছিলেন। কিন্তু পার্রিকর অসুস্থ হওয়ার পর সমর্থন প্রত্যাহার করে নেন। তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থনের হাত বাড়িয়েছিলেন। কিন্তু সেখান থেকে সরে এসে বর্তমানে তিনি কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।

গোয়ার জনগণের পক্ষে দৃঢ়, আন্তরিক এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই

গোয়ার জনগণের পক্ষে দৃঢ়, আন্তরিক এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই

সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিজয় সরদেশাই রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করেছেন এবং বিজেপির সরকারকে দুর্নীতিবাজ, অযোগ্য এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন। তিনি বিজেপিকে সাম্প্রদায়িক এবং গোয়া-বিরোধী বলেও অভিহিত করেন। তিনি লেখেন- আমার সহকর্মী প্রসাদ গাওঁকর এবং বিনোদ পালেকর রাহুল গান্ধীর সাথে দেখা করেন। আমরা গোয়া বিজেপির সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং অগণতান্ত্রিক রাজত্বের অবসান ঘটাতে গোয়ার জনগণের পক্ষে দৃঢ়, আন্তরিক এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে সম্মত হয়েছি।

বিজেপি সরকারের ‘গোয়া-বিরোধী নীতি’র প্রতিবাদ

বিজেপি সরকারের ‘গোয়া-বিরোধী নীতি’র প্রতিবাদ

উল্লেখ্য, জিএফপি এই বছরের এপ্রিলে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের 'গোয়া-বিরোধী নীতি' প্রতিবাদ করে এনডিএ থেকে বেরিয়ে গিয়েছিল। এটি বিভিন্ন সমস্যা যেমন তিনটি লিনিয়ার প্রকল্প, মহাদয়ী নদীর জল বিরোধ এবং অন্যান্য বিষয়ে রাজ্য সরকারের ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছিল। বিজয় সরদেশাই ছিলেন গোয়া বিজেপি-জোট সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীও।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+