প্রয়াত হলেন প্রাক্তন বিজেপি সভাপতি বাঙ্গারু লক্ষ্মণ

২০০০ ও ২০০১ সালে বিজেপির সভাপি ছিলেন বাঙ্গারু লক্ষ্মণ। ১৯৯৯ ও ২০০০ সালের মধ্যে কেন্দ্রীয় রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।
অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন লক্ষ্মণ। ১৯৯৬ সালে প্রথম রাজ্যসভার জন্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে তহেলকা কাণ্ডের সময় প্রথম তিনি প্রচারের আলোয় আসেন। অস্ত্রবিক্রেতার সাজে সাংবাদিকদের থেকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন লক্ষ্মণ। বিশেষ সিবিআই আদালতে ২০১২ সালে তিনি দোষি সাব্যস্ত হন।
এর ঘটনায় তাঁর চার বছরের কারাদণ্ড হয়। শারীরিক কারণে ২০১২ সালের এপ্রিল মাসে তাঁর জামিন মঞ্জুর করা হয়। এর পরই বিজেপির জাতীয় স্তর থেকে ইস্তফা দেন বাঙ্গারু লক্ষ্মণ।












Click it and Unblock the Notifications