বিজেপি-র প্রাক্তন বিধায়ক খুন চলন্ত ট্রেনে, চাঞ্চল্য এলাকায়

রাতের ট্রেনে খুন গুজরাত বিজেপির প্রাক্তন বিধায়ক জয়ন্তীলাল পারষোত্তম। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

রাতের ট্রেনে খুন গুজরাত বিজেপির প্রাক্তন বিধায়ক জয়ন্তীলাল পারষোত্তম। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সায়াজি নগরি এক্সপ্রেসে ৭ জানুয়ারি রাতে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

বিজেপি-র প্রাক্তন বিধায়ক খুন চলন্ত ট্রেনে, চাঞ্চল্য এলাকায়

উল্লেখ্য, জয়ন্তীলালের বিরুদ্ধে বহুদিন ধরে একটি ধর্ষণের মামলা চলছিল। তারপরই গত রাতে গুজরাতের কাটারিয়া -সুরবারি স্টেশনে এই হত্যাকাণ্ড চলে। গুজরাতের ভুজ থেকে আমেদাবাদ যাচ্ছিলেন ওই নেতা। সেই সময়েই চলন্ত ট্রেনে কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে হত্যা করেছে বলে জানা গিয়েছে।

মনে করা হচ্ছে, ট্রেন যখন মালিয়া স্টেশনে আটকে ছিল তখনই কিছু অাততায়ী ট্রেনে উঠে পড়ে। ট্রেনের কোচে তারা লুকিয়ে ছিল। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা স্পষ্ট নয় এখনও। কিন্তু ২০১৮ সালে জয়ন্তীলাল পারষোত্তমের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের সঙ্গে এর কোনও রকমের যোগ রয়েছে কী না , তাও রয়েছে সন্দেহের তালিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+