রাজস্থানে শক্তি বাড়ল কংগ্রেসের! রাহুলের সামনে দলে যোগ দিচ্ছেন প্রাক্তন হেভিওয়েট বিজেপি নেতা
প্রাক্তন বিজেপি হেভিওয়েট নেতা ঘনশ্যাম তিওয়ারী এদিন জয়পুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সামনেই দলে যোগ দেবেন।
প্রাক্তন বিজেপি হেভিওয়েট নেতা ঘনশ্যাম তিওয়ারী এদিন জয়পুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সামনেই দলে যোগ দেবেন। জয়পুরের রামলীলা ময়দানে এদিন রাহুলের সভা রয়েছে। সেখানেই তিওয়ারীর কংগ্রেসে যোগদানের কথা।

তিওয়ারী নিজেই সেকথা জানিয়েছেন। বলেছেন, বিজেপিতে সমস্যায় পড়েছিলাম। তবে এখন আমি চিন্তামুক্ত। কংগ্রেসে যোগ দিচ্ছি গণতান্ত্রিক মূল্যবোধকে বাঁচিয়ে রাখতেই। তবে তিনি লোকসভা নির্বাচনে লড়বেন না বলেই জানিয়েছেন।
২০১৭ সালে বিজেপি নেত্রী তথা তৎকালীন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে সম্পর্ক আড়াআড়ি ভাগ হয়ে যায় তিওয়ারীর। পরে ২০১৮ সালের জুন মাসে তিনি বিজেপি থেকে পদত্যাগ করেন।
দুর্নীতি সহ একাধিক অভিযোগ তিনি বসুন্ধরা রাজের বিরুদ্ধে এনেছিলেন। পার্টি হাইকম্যান্ডের বিরুদ্ধেও তোপ দেগেছিলেন তিনি।
দল থেকে বেরিয়ে ভারত বাহিনী পার্টি গড়েন তিওয়ারী। ২০১৮ রাজস্থান বিধানসভা ভোটেও তিনি লড়েন। সঙ্গানের থেকে লড়ে তাঁর জামানত জব্দ হয়।












Click it and Unblock the Notifications