ওড়িশায় প্রাক্তন বিজেডি সাংসদকে দলে নিয়ে ঘর গুছিয়ে নিতে শুরু করল বিজেপি

প্রথমে বিজেডি থেকে সাসপেন্ড হওয়া ও গতবছরে দল ছেড়ে দেওয়া প্রাক্তন বিজেডি সাংসদ বৈজয়ন্ত জয় পণ্ডা এবার বিজেপিতে যোগ দিচ্ছেন।

ওড়িশায় ক্রমেই ঘাঁটি শক্তি হচ্ছে বিজেপির। গেরুয়া শিবিরের বেড়ে চলা জনপ্রিয়তা কপালে ভাঁজ ফেলেছে ওড়িশার শাসক দল বিজু জনতা দল বা বিজেডির। প্রথমে বিজেডি থেকে সাসপেন্ড হওয়া ও গতবছরে দল ছেড়ে দেওয়া প্রাক্তন বিজেডি সাংসদ বৈজয়ন্ত জয় পণ্ডা এবার বিজেপিতে যোগ দিলেন।

ওড়িশায় প্রাক্তন বিজেডি সাংসদকে দলে টেনে নিল বিজেপি

কেন্দ্রপাড়া আসন থেকে জিতে আসা বৈজয়ন্ত দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।

বিজেডি চাপে থাকলেও তা মুখে স্বীকার করছে না। দলের সাংসদ প্রসন্ন আচার্য বলছেন, বৈজয়ন্ত যেখানে খুশি যোগ দিতে পারেন। তবে রমরমা আঞ্চলিক দলেরই থাকবে বলে মনে করিয়ে দিয়েছেন আচার্য।

২০১৪ সালে কেন্দ্রপাড়া আসন থেকে বিজেডির টিকিটে লড়েন বৈজয়ন্ত। দল বিরোধী কাজের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিজেপি ২০১৭ সালে ওড়িশার পঞ্চায়েতে ভালো ফল করার পর থেকেই বৈজয়ন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটে নয়, বৈজয়ন্তকে এবছরই ওড়িশায় হতে চলা বিধানসভা ভোটে কাজে লাগাবে বিজেপি। বিজেডিকে সরিয়ে সেরাজ্যে সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি। সেই কাজে বৈজয়ন্ত সফল হবেন বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+