Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছত্তিশগড়ের মন্ত্রীর সেক্স ভিডিও ফাঁসের হুমকি দিয়ে তোলাবাজি, কাকভোরে গ্রেফতার সাংবাদিক

ছত্তিশগড়ের এক মন্ত্রীকে ব্যাকমেল করে তোলাবাজির অভিযোগে এক সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ, ওই মন্ত্রীর একটি সেক্স সিডি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বিনোদ তাঁর কাছ থেকে টাকা চাইছিলেন বলে অভিযোগ

ছত্তিশগড়ের এক মন্ত্রীকে ব্যাকমেল করে তোলাবাজির অভিযোগে এক সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোররাতে বিনোদ কুমার নামে ওই সাংবাদিককে তাঁর গাজিয়াবাদের বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করে রায়পুর পুলিশ। জবাবে সন্তুষ্ট না হয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বিনোদ কুমার এডিটার্স গিল্ডেরও সদস্য। ছত্তিশগড়ের ওই মন্ত্রীর একটি সেক্স সিডি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বিনোদ তাঁর কাছ থেকে টাকা চাইছিলেন বলে অভিযোগ।

ছত্তিশগড়ের মন্ত্রীর সেক্স ভিডিও ফাঁসের হুমকি দিয়ে তোলাবাজি, কাকভোরে গ্রেফতার সাংবাদিক

বিনোদ কুমারের বাড়ি থেকে কয়েকশো সিডি, একটি পেনড্রাইভ ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। ছত্তিশগড়ে সাংবাদিকদের হুমকি সংক্রান্ত একটি খবর করতে গত বছরই সেখানে যান বিনোদ কুমার। কিন্তু প্রকাশ বাজাজ নামে ছত্তিশগড়ের বিজেপি আইটি সেলের এক সদস্য কিছুদিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ রাজ্যের এক বড় মন্ত্রীকে বিনোদ কুমার ভয় দেখিয়ে টাকা তুলছেন।

ছত্তিশগড়ের মন্ত্রীর সেক্স ভিডিও ফাঁসের হুমকি দিয়ে তোলাবাজি, কাকভোরে গ্রেফতার সাংবাদিক

তদন্তে নেমে ছত্তিশগড়ের ক্রাইম ব্রাঞ্চ দিল্লির একটি ভিডিও পার্লারের হদিশ পায়। ভিডিও পার্লারের মালিককে জেরা করে বিনোদ কুমারের নাম উঠে আসে। জানা যায়, বিনোদ কুমার তাঁকে একটি সেক্স সিডি-র ১০০০ টি কপি করার বরাত দিয়েছেন। এরপরই বিনোদ কুমারের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪০০ সিডি বাজেয়াপ্ত করা হয়।

ছত্তিশগড়ের মন্ত্রীর সেক্স ভিডিও ফাঁসের হুমকি দিয়ে তোলাবাজি, কাকভোরে গ্রেফতার সাংবাদিক

এদিকে বিনোদ কুমারকে গ্রেফতারি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, রমন সিং সরকারকে কালিমালিপ্ত করতে বিরোধী কংগ্রেসের হয়ে কাজ করছিলেন বিনোদ। বিজেপির দাবি, বিনোদ কুমার ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলের নিকটাত্মীয়। এবং গত এক বছর ধরে প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টগুলি তিনিই দেখতেন।

এদিকে কংগ্রেসের পাল্টা অভিযোগ, নিজেদের এক মন্ত্রী কেচ্ছা চাপা দিতে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে মন্ত্রীর সেই সেক্স ভিডিওটির ফরেনসিক পরীক্ষারও দাবি জানিয়েছে কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+