১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে চন্দ্রবাবু নাইডু! সোমবার অন্ধ্রপ্রদেশে ধর্মঘটের ডাক TDP-র
শনিবার ভোরে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে। এদিন তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাজা মহেন্দ্রভরম জেলে নিয়ে যাওয়া হয়েছে। বিজয়ওয়াড়ার একটি আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের আদেশ দেওয়ার পরে তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে ২০০ কিমি দূরের জেলে নিয়ে যাওয়া হয়।
এদিকে আদালতের দেওয়া আদেশের পরেই তেলেগু দেশম পার্টি সোমবার রাজ্যব্যাপী বনধের ডাক দিয়েছে। দলের তরফে দলের ক্যাডার, জনগণ এবং সুশীল সমাজকে আন্দোলনে অংশগ্রহণ করার এবং বনধ সফল করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর তরফে দুর্নীতি দমন ব্যুরোর আদালতে দুটি আলাদা পিটিশন দাখিল করা হয়েছে। একটি আবেদনে বলা হয়েছে, তাঁকে তাঁর বাসভবনে আটক রাখা হোক। অন্য আবেদনে বলা হয়েছে তাঁকে বাড়ির খাবার ও ওষুধের অনুমতি দেওয়া হোক।
চন্দ্রবাবু নাইডুর আইনজীবীরা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পুরো বিষয়টি বিচারকের ওপরে ছেড়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে তাদের মক্কেলের এসএসজি সুরক্ষা রয়েছে।
সোমবার অন্ধ্রপ্রদেশের সিআইডি প্রধান এন সঞ্জয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে তহবিল অপব্যবহারের জড়িত একটি জালিয়াতির মালময়া তাঁকে গ্রেফতার করা বয়। বর্তমান বিআরএস সরকারের দাবি স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তহবিল অপব্যবহারে রাজ্য সরকারের ক্ষতির পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি।












Click it and Unblock the Notifications