দিল্লিতেও দলবদলের ধাক্কা! কেজরিওয়ালের দলের এই নেতাকে দেখা যেতে পারে বিজেপির প্রচারে
বিশিষ্ট আপ নেতা কুমার বিশ্বাসকে এবার দিল্লিতে বিজেপির প্রচারে দেখা যেতে পারে। ইতিমধ্যেই দিল্লি বিজেপির তরফে তাঁকে প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশিষ্ট আপ নেতা কুমার বিশ্বাসকে এবার দিল্লিতে বিজেপির প্রচারে দেখা যেতে পারে। ইতিমধ্যেই দিল্লি বিজেপির তরফে তাঁকে প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি সেই অনুরোধ বিববেচনা করছেন বলে জানা গিয়েছে। সোমবার বিশ্বাসের সঙ্গে দেখা করেছিলেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি। পরবর্তী সময়ে আরও বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তরফে তাঁকে পূর্ব দিল্লির টিকিটও দেওয়া হতে পারে। কেননা তিনি খুব ভাল বক্তা। জনগণ তাঁর বক্তব্য মন দিয়ে শোনেনও।
বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্টির প্রচারের একটা বড় অংশের দায়িত্ব ছিল কুমার বিশ্বাসের হাতে। ফলে তিনি যদি এবার বিজেপির তরফে প্রচার করেন, সেই ঘটনায় বড় ধাক্কা খেতে পারে আপ।












Click it and Unblock the Notifications