অতীতের ভুল বোঝাবুঝি ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিল সিরাম ও ভারত বায়োটেক

একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিল সিরাম ও ভারত বায়োটেক

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর ডঃ কৃষ্ণা ইল্লা মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে ভারত ও বিশ্বের জন্য ভ্যাকসিন তৈরি, প্রস্তুত এবং সরবরাহ এবার থেকে যৌথভাবে করাই হবে তাদের উদ্দেশ্য।

দেশের জন্য কাজ করবে উভয় সংস্থা

দেশের জন্য কাজ করবে উভয় সংস্থা

বিবৃতিতে পুনাওয়ালা ও ইল্লা দু'‌জনেই বলেছেন, ‘‌একে-অপরের দারুণ এই কাজকে উভয় সংস্থায় যথেষ্ট শ্রদ্ধা দিয়েছে এবং গত সপ্তাহে যে ভুল বোঝাবোঝু ও ভুল-ত্রুটি হয়েছে তা এখন অতীত। দেশ ও মানুষের জন্য ভ্যাকসিন কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা যথেষ্ট সচেতন, তাই বিশ্বজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিন উপলব্ধির জন্য আমরা যৌথভাবে কাজ করব।'‌ সোমবার এক ভার্চুয়াল বৈঠকে ডঃ ইল্লা কোভ্যাক্সিনের জরুরি ব্যবহারের অনুমোদন নিয়ে যাঁরা সমালোচনা করেছিলেন তাঁদেরকে তীব্রভাবে কটাক্ষ করেন। তিনি সাংবাদিকদের জানান যে তারা ক্লিনিক্যাল ট্রায়ালে যখন ২০০ শতাংশ সৎ ছিল তখন এ ধরনের প্রতিক্রিয়া করা মোটেও সঠিক নয়।

 কোভ্যাকসিনের সমালোচনা

কোভ্যাকসিনের সমালোচনা

তিনি কারোর নাম না নিয়ে সেইসব সব সংস্থার সমালোচনা করেন যারা তাঁদের ভ্যাকসিনকে জলের মতো ব্র‌্যান্ড দিয়েছে। তবে এ প্রসঙ্গে অবশ্যই পুনাওয়ার টিভিতে দেওয়া এক সাক্ষাতকারের কথা মনে পড়ে যায়, যেখানে তিনি নিজেই দাবি করেছিলেন যে ফাইজার, মর্ডেনা ও অ্যাস্ট্রাজেনেকা নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে এবং বাদবাকি ভ্যাকসিন তো জলের মতো।

কোভ্যাকসিনকে জলের সঙ্গে তুলনা

কোভ্যাকসিনকে জলের সঙ্গে তুলনা

ডঃ ইল্লা প্রশ্ন তোলেন যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের তথ্য নিয়ে কেন কেউ প্রশ্ন তুলছেন না। তিনি জানিয়েছেন যে কোভ্যাকসিনের তথ্য কমপক্ষে পাঁচটি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি খুব জোর দিয়ে জানিয়েছেন যে কোভ্যাকসিন একটা ভ্যাকসিন, কিছু বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে কোনও ব্যাকআপ নয়। যদিও উভয় সংস্থার প্রশ্নগুলির জবাব এখনও মেলেনি। এরই মধ্যে এসআইআই ও ভারত বায়োটেক মঙ্গলবার বিবৃতি জারি করে জানিয়েছেন যে এসবের চেয়েও তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে, তা হল ভারত সহ বিশ্বের জনসংখ্যা ও তাঁদের জীবনকে বাঁচানো। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ভ্যাকসিনগুলি বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য ভাল এবং এগুলি প্রাণ বাঁচাতে এবং দ্রুততম অর্থনৈতিক স্বাভাবিকতায় ফিরে আসার গতি বাড়ানোর ক্ষমতা রাখে।'‌

 একসঙ্গে কাজ করবেন কোভ্যাকসিন ও সিরাম

একসঙ্গে কাজ করবেন কোভ্যাকসিন ও সিরাম

পুনাওয়ালা ও ডঃ ইল্লা বলেন, ‘‌বর্তমানে দুই কোভিড ভ্যাকসিন ভারতের থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে, উৎপাদন, সরবরাহ ও বন্টনের ওপর জোর দেওয়া হবে, যাতে জনসংখ্যা উচ্চমানের, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন গ্রহণ করতে পারে। উভয় সংস্থাই এখন এই কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এবং এটা দেশের জন্য আমাদের ডিউটি বলে স্বীকার করে নিয়েছি এবং সারা বিশ্বে স্বচ্ছতার সঙ্গে ভ্যাকসিন সরবরাহ হবে। পরিকল্পনা অনুযায়ী উভয় সংস্থাই কোভিড-১৯ ভ্যাকসিন বিকাশ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+