আমন্ত্রণ না পেলেও অযোধ্যায় ভূমি পুজোর প্রথম প্রসাদ তুলে দেওয়া হল দলিত পরিবারের হাতে
আমন্ত্রণ না পেলেও অযোধ্যায় ভূমি পুজোর প্রথম প্রসাদ তুলে দেওয়া হল দলিত পরিবারের হাতে
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে প্রথম প্রসাদ বিতরণ করা হয় এক দলিত পরিবারের মধ্যে। ওই পরিবারটি হল মহাবীরের এবং তাঁদের রাম চরিত মানস এবং একটি 'তুলসী মালা’র অনুলিপি সহ প্রসাদ দেওয়া হয়। এরপরেই অন্যদের জন্য প্রসাদ বিতরণ শুরু হয় অযোধ্যাতে। প্রসঙ্গত অযোধ্যায় দলিতদের আমন্ত্রণ করা নিয়ে সরব হয়েছিলেন বসপা প্রধান মায়াবতী। তবে তিনি আরও জানান, এই বিষয়ে বিতর্ক না বাড়িয়ে দলিতদের উচিত সমাজে দলিত সম্প্রদায়ের ওপর যে অবিচার, অবজ্ঞাপূর্ণ আচরণ হচ্ছে তা কঠোর পরিশ্রম করে দূর করা। এজন্য ডক্টর ভীমরাও আম্বেদকরের দেখানো পথ অনুসরণ করার পরামর্শ দেন এই বসপা নেত্রী।

এদিন গোটা অযোধ্যায় ৫১ হাজার লাড্ডু বিলি করা হয়। যেগুলি রঘুপতি লাড্ডু বলে পরিচিত। মহাবীর হলেন সেই ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী বাস যোজনার অন্তর্গত বাসস্থানে থাকেন এবং লোকসভা নির্বাচনী প্রচারের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসেন এবং মহাবীরের সঙ্গে খাবার ভাগ করে খান।
প্রসঙ্গত, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী ছাড়া আদিত্যনাথ, গর্ভনর আনন্দি বেন প্যাটেল ও আরএসএস প্রধান মোহন ভাগবত উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার গোটা রাম জন্মভূমি চত্ত্বর পরিস্কার করা হয়। নির্মাণ কাজ শুরু করা হবে শনিবার থেকে।












Click it and Unblock the Notifications