দেশজুড়ে কমছে কর্মসংস্থান! পরিসংখ্যান নিয়ে সরব রাহুল
কর্মসংস্থানের উন্নতি তো দূরের কথা, সাম্প্রতিক এক পরিসংখ্যানে প্রাকশিত , ক্রমেই নিম্নমুখী হয়ে চলেছে দেশের কর্মসংস্থান ।
কর্মসংস্থানের উন্নতি তো দূরের কথা, সাম্প্রতিক এক পরিসংখ্যানে প্রাকশিত , ক্রমেই নিম্নমুখী হয়ে চলেছে দেশের কর্মসংস্থান । ২০১৪-১৫ সালের আর্থিক বর্ষে যা কমে যায় ০.২ শতাংশ হিসাবে , তা ২০১৫-১৬ আর্থিক বর্ষে কমে দাঁড়ায় ০.১ শতাংশে।

রিজার্ভ ব্য়াঙ্কের সহযোগিতায় কেএলইএমএস-এর সাম্প্রতিক ডেটাবেস-এ এমনই চমকে দেওয়ার মত পরিসংখ্য়ান উঠে এসেছে। ২০১৫-১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী কৃষি, মৎস চাষ, বনবিভাগ, পরিবহন, খনি, টেক্সটাইল এবং উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কমেছে কর্মসংস্থান। অবাক করার মত বিষয় এটাই, যে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ সালে জিডিপি-র ক্ষেত্রেও বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে চোখে পড়ার মত। দুটি আর্থিক বছরে যথাক্রমে জিডিপি বেড়েছে ৭.৪ শতাংশ, ও ৮.২ শতাংশ হারে। সেক্ষেত্রে কর্মসংস্থান এতটা কমে যাওয়া নিঃসন্দেহে চিন্তার কারণ।
দেখা যাচ্ছে, এই সমস্ত বছরগুলিতে অনেকেই কৃষিকাজ ছেডে় নির্মাণ কাজের দিকে ঝুঁকেছেন। তবে নির্মাণ কাজের ক্ষেত্রে উৎপানদশীলতা ক্রমেই কমতে থাকে এই সমস্ত আর্থিক বছরে। যার প্রভাব পড়তে থাকে কর্মসংস্থানের ওপহর। বিষয়টি নিয়ে মুখ খুলে, বিজেপিকে কটাক্ষ করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও।
PM'S-KILL India Program
— Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2018
30,000 Cr stolen from HAL and given to a man with no SKILLS in making aircraft.
Meanwhile, millions of SKILLED youngsters face the highest unemployment rate in twenty years.https://t.co/1it0SCaYu5
এরকম এক পরিস্থিতিতে মূল প্রশ্ন হল, জিডিপি যেখানে ঊর্ধমুখী সেখানে কর্মসংস্থানের নিম্নগতি রুখতে কোন পতে হাঁটতে চলেছে মোদী সরকার? এছাডা়ও ২০১৬-১৭ ও ২০১৭-১৮ আর্থিক বছরে এই ঘটনার প্রভাব কতটা পড়তে পারে দেশের কর্মসংস্থানে? ২০১৯ সালে লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার এই নেতিবাচক দিকটিকে আদৌ ইতিবাচক পথে চালনা করতে পারে কী না, সেদিকে নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications