Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhyamik 2024: জঙ্গল পেরিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে ওরা! নিরাপত্তা দেবে বনদফতর

Madhyamik 2024: জঙ্গলে দলমার দামালদের সদর্প উপস্থিতি, তার মধ্যেই শুক্রবার থেকে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা। রাজ্যের কয়েক হাজার পরিক্ষার্থীদের সঙ্গেই পরীক্ষায় বসবেন বাঁকুড়ার হাতি প্রবণ এলাকাগুলির পরীক্ষার্থীরাও।

এই অবস্থায় দীর্ঘ জঙ্গল পথ পেরিয়ে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা পৌঁছতে পারেন সেজন্যে বিশেষ উদ্যোগ নিল বন দফতর। ওই সমস্ত এলাকা গুলিতে যেমন বনকর্মীদের টহল থাকবে, তেমনি বিভিন্ন গ্রাম থেকে পরীক্ষার্থীদের বিশেষ গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে (Madhyamik 2024) পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।

Madhyamik 2024

এমনকি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা (Madhyamik 2024) যাতে বাড়িতে পৌঁছতে পারেন সেজন্যেও ব্যবস্থাও করা হয়েছে বন দফতরের তরফে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, বাঁকুড়া উত্তর বন বিভাগে ৩০ টি পাঞ্চেত বন বিভাগের বিভিন্ন জঙ্গলে ২২ টি হাতি অবস্থান করছে।

আর তাই পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ ব্যবস্থা বলে বনদপ্তর সূত্রে খবর। অন্যদিকে, চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৬৭ জন। এর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২১ হাজার ৪৯২ ও ২৪ হাজার ৫৭৫ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১১৭।

এর মধ্যে উত্তর ও পাঞ্চেত বনবিভাগ এলাকার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র হাতিপ্রবণ এলাকায় মধ্যে পড়ে বলে জানা গিয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা পোদ্দার বলেন, চার দিকে জঙ্গলের মাঝে আমাদের গ্রাম, সাম্প্রতিক সময়ে হাতির আক্রমণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে একটু হলেও ভয় তো কাজ করছে বলেই তিনি জানান।

অন্যদিকে বাঁকুড়া উত্তর বনবিভাগের ডি.এফ.ও ওমর ইমাম বলেন, হাতি প্রবণ এলাকা গুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে যাতায়াতের জন্য গাড়ি সহ প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বন দফতরের পক্ষ থেকে পরীক্ষা শুরু ও শেষের এক ঘন্টা আগেই হাতির অবস্থান জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ওই এলাকার সমস্ত জঙ্গলে 'শর্ট কার্ট' রাস্তায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে তিনি জানান।

দক্ষিণবঙ্গের পাশাপাশি একই ছবি উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি জেলায় এবার ১০,৭০০ জন ছাত্র এবং ১৪ ৮০০ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। এর মধ্যে কিছু ছাত্রছাত্রীকে প্রত্যন্ত বনবস্তি এলাকা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে।

তাই গত বছরের ওই অপ্রতিকর ঘটনার পরে এই বছর বন দফতরের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সমস্ত এলাকা থেকে ছাত্রছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে। এক্ষেত্রে বন কর্মীরা নিরাপত্তা দেবেন বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+