কিয়েভে আর কোনও ভারতীয় আটকে নেই জানালেন দেশের বিদেশ সচিব

কিয়েভে আর কোনও ভারতীয় আটকে নেই জানালেন দেশের বিদেশ সচীব

গতকালই যুদ্ধক্ষেত্র ইউক্রেনের খারাকিভে রাশিয়ার চালানো গোলাগুলিতে মারা গিয়েছে এক ভারতীয় ছাত্র৷ তারপরই পুরো ইউক্রেনে থাকা সমস্ত ভারতীয়দের সরিয়ে নিয়ে আসার ব্যবস্থাকে আরও গতিশীল করেছে কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিদেশ সচিব হর্ষবর্ধণ শ্রিংলা জানিয়েছেন ইউক্রেনের রাজধানী কিয়েভে আর কোনও ভারতীয় আটকে নেই৷ গতকালই ১২ হাজার ভারতীয়কে দ্রুত ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশের বিদেশ সচিব। কেন্দ্রের দেওয়া তথ্য অনুসারে ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে রয়েছে৷ যার বড় অংশকে গতকালই সেফ জায়গাতে সরিয়ে নিয়ে আসতে পেরেছে দেশ। প্রসঙ্গত গতকালই ভারতীয় বায়ু সেনা ও তাদের বিশেষ পরিবহন বিমানকে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারকার্যে নামতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই উদ্ধার কার্য গতি পায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

কিয়েভে আর কোনও ভারতীয় আটকে নেই জানালেন দেশের বিদেশ সচীব

যদিও হর্ষবর্ধণ জানিয়েছেন এখনও পর্যন্ত বেশ কিছু ভারতীয় খারকিভে আটকে রয়েছেন যাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে৷ এবং এ বিষয়ে তিনি রাশিয়া ও ইউক্রেনের সরকারের সঙ্গে কথা বলছেন যাতে ভারতীয়দের উদ্ধারের জন্য সেফ রাস্তা দেওয়া হয়। প্রসঙ্গত রাশিয়ার বারুদের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হয়েছে ইউক্রেনের কিশেভ ও খারকিভ৷ মঙ্গলবার এই দুটি জায়গাতে রাশিয়ার বিরুদ্ধে 'ক্লাস্টার বোমা' ব্যবহারেরও অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞরা দাবি করছেন ১৯৪১ এ হিটলারের আক্রমণের পর এত বড় ধ্বংস ও ক্ষয়ক্ষতির সম্মুখীন আর হতে হয়নি কিয়েভ কিংবা খারকিভকে।

বিদেশ সচিব হর্ষবর্ধণ আরও বলেছেন যে খারকিভে ভারতীয় ছাত্রের মৃত্যুতে পুরো শোকাহত৷ খারকিভ, সুমি প্রভৃতি জায়গাগুলোয় ইউক্রেন ও রাশিয়ার সেনাবাহিনীর লড়াইয় নিয়ে চিন্তায় রয়েছে ভারত সরকার। অন্যদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন যে গতকাল সন্ধ্যায় আরও ৬টি ফ্লাইট ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরেছে৷ পোলান্ড থেকে প্রথম ফ্লাইটটি ছেড়েছে৷ ১৩৭৭ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরেছে এই বিমানগুলি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+