বিজেপি সরকারকে ঠুকে নেহেরুর প্রশংসা প্রধানমন্ত্রীর গলায়! রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের

বর্তমান সরকারকে খোঁচা দিয়ে নেহেরুর প্রশংসা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর। আর তা নিয়েই বিতর্ক। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী Lee Hsien Loong-এর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রী। একই সঙ্গে মন্তব্যের তীব্র আপত্

বর্তমান সরকারকে খোঁচা দিয়ে নেহেরুর প্রশংসা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর। আর তা নিয়েই বিতর্ক। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী Lee Hsien Loong-এর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রী। একই সঙ্গে মন্তব্যের তীব্র আপত্তিও জানানো হয়েছে।

রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের

আর এরপরেই বিদেশমন্ত্রকের তরফে ভারতে অবস্থিত সিঙ্গাপুর হাই কমিশনার Simon Wong-কে তলব করা হয়। এবং সে দশের প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান জানানো হয়। একই সঙ্গে Simon Wong-কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এহেন মন্তব্য মোটেই কাম্য নয়। যদিও প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করা হয়নি।

অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, আদর্শ এবং মহান মূল্যের উপর ভিত্তি করে একটা সুন্দর গঠন হয় এবং তাঁর যাত্রা শুরু হয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তা বদলাতে থাকে। তবে তা নির্ভর করে নেতা এবং অন্যান্যদের সহযোগিতায়।

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা পাওয়ার জন্যে লড়াইয়ে থাকা এবং বিজয়ী নেতা সবসময়ে সাহস, সংস্কৃতি এবং ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। কঠিন সময়েই ওই নেতা সহজে তা জয় করে ফেলেন এবং দেশের নেতা হয়ে ওঠেন। ডেভিড ওয়েন-গুরিয়ন, জহরলাল নেহেরু তেমনই নেতা। এমনটাই মনে করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।

বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, তাঁরা নতুন বিশ্বকে তৈরি করতে চেয়েছেন। শুধু তাই নয়, দেশ এবং দেশের মানুষের জন্যে নয়া ভবিষ্যত গঠন করার জন্যে চেষ্টা চালিয়ে গিয়েছেন তাঁরা।

লী-য়ের দাবি, ভারত গঠন হয়ে গিয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী লোকসভার একাধিক সাংসদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যার মতো মারাত্মক অভিযোগ রয়েছে। এমনকি এও বলা হয় যে এর মধ্যে কয়েকজন রাজনীতি এসে নিজেদের বাঁচিয়েছেন।

কার্যত নাম না করে মোদী সরকারের সমালোচনাই উঠে আসে সে দেশের প্রধানমন্ত্রীর কথায়। আর এহেন মন্তব্যের পরিপ্রক্ষেতিতেই কার্যত বিতর্কের সূত্রপাত। কংগ্রেসের তরফে অনেকেই প্রধানমন্ত্রীর লি'য়ের বক্তব্য তুলে ধরে মোদী সরকারকে আক্রমণ শানাতে থাকে। জয়রাম রমেশ সহ একাধিক কংগ্রেস নেতা আক্রমণ শানান। আর তাতে অস্বস্তি বাড়ে বিজেপি সরকারের। আর এরপরেই কমিশনারকে ডেকে তোপ ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+