আফগান মাটিতে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বন্ধই দিল্লির প্রাথমিক লক্ষ্য, সাফ বার্তা বিদেশমন্ত্রকের
আফগান মাটিতে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ বন্ধই দিল্লির প্রাথমিক লক্ষ্য, সাফ বার্তা বিদেশমন্ত্রকের
মার্কিন সেনা বিদায় নিতেই আফগানিস্তানে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে শুক্রবারই আসতে পারে চূড়ান্ত ঘোষণা। এদিকে গত দু-সপ্তাহের দোলাচল কাটিয়ে দুদিন আগেই কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তলের সঙ্গে দোহাতে বৈঠক করতে দেখা যায় তালিবান শীর্ষ নেতৃত্বকে। উপস্থিত ছিলেন তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্তানেকজা।

কী বলছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র
এমতাবস্থায় এবার তালিবানের সঙ্গে আর কোনও ধরনের বৈঠক হবে কি না, কোনও আলোচনায় বসা হবে কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি দিল্লি। কিন্তু আফগানিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ বন্ধই যে বর্তমানে ভারতের প্রধান লক্ষ্য তা এদিন ফের স্পষ্ট করল আফগানিস্তান। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে সম্পূর্ণ পরিকল্পনা করে তবেই এ বিষয়ে পাকা সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৃহঃষ্পতিবার জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

দোহার বৈঠক ঘিরেও চাপানৌতর
প্রসঙ্গত উল্লেখ্য, দোহায় তালিবান প্রতিনিধির সঙ্গে সম্প্রতি ভারতীয় দূতের যে বৈঠক হয়, সেখানে যদিও এই বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান অরিন্দম। তবে সিদ্ধান্ত নেওয়া হবে, স্ট্র্যাটেজি ঠিক করা হবে খুব শীঘ্রই। এদিকে ভারতীয় দূত দীপক মিত্তলের সঙ্গে বৈঠকেও তালিবান নেতাদের একাধিক হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানা যায়। আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে যাতে ভারত বিরোধী কোনও কাজ না হয়, সে বিষয়ে বার্তা দেয় ভারত৷ এমনকী পাকিস্তানকেও যাতে কোনোরকম সাহায্য করা না হয় সেকথাও জানানো হয়।

পাকিস্তান নিয়ে কড়া বার্তা
এদিকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা হতেই আফগানিস্তানে তালিবানদের সর্বতভাবে সাহায্য করতে দেখা গিয়েছিল পাকিস্তানকে। ইন্ধন জোগায় চিনও। এমনকী উদ্বেগ তৈরি হয় কাশ্মীরেও। এমনকী ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর আফগানিস্তানের মাটিকে ব্যবহার করেই চলছে ভারতে হামলার ছক। শীঘ্রই হামলা হতে পারে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিতে। আর এই পরিকল্পনা ছকছে লস্কর ও জইশ জঙ্গিরা।

মাসুদ নিয়ে বাড়ছে উদ্বেগ
এদিকে সম্প্রতি তালিবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন জইশ-ই- মহম্মদের শীর্ষ নেতা মাসুদ আজহার। ছক কষা হচ্ছে ভারতে হামলার। আর জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে আফগানিস্তানের মাটি, এই খবর মেনে ভারতীয় গোয়েন্দা সূত্রে। তারপরেই বাড়তে থাকে উদ্বেগ। এদিকে ভারতের স্পষ্ট দাবি কাশ্মীর নিয়ে তালিবানি হস্তক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কিন্তু তালিবানি সরকার তৈরি মুখে থাকলেও ভারতের প্রতি তালিবানেরা আগামীতে ঠিক কী অবস্থান নেবে তা এখনও বিশেষ পরিষ্কার নয়।












Click it and Unblock the Notifications