সুর নরম করছে বেজিং, স্থিতাবস্থা ফিরবে কি লাদাখে! চিনের সঙ্গে বৈঠকের পর কী জানাল বিদেশমন্ত্রক

সুর নরম করছে বেজিং, স্থিতাবস্থা ফিরবে কি লাদাখে! চিনের সঙ্গে বৈঠকের পর কী জানাল বিদেশমন্ত্রক

দফায় দফায় সেনা পর্যায়ের আলোচনা চলছে ভারত ও চিনের মধ্যে। দ্বিতীয় দিনের আলোচনার পর বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হচ্ছে শান্তি ফেরানোর পথ দেখা যাচ্ছে। লাদাখে স্থিতাবস্থা ফেরানোর সবরকম চেষ্টা চলছে। এবং আলোচনার ফল ইতিবাচক। দুই দেশের সেনা সম্পূর্ণ সরানোর পক্ষেই কথা বলেছে ভারত। তবে কোনও অনৈতিক শর্ত মেনে নেওয়া হবে না।

স্থিতাবস্থা ফেরানোর চেষ্টা

স্থিতাবস্থা ফেরানোর চেষ্টা

গত কয়েকদিন ধরে লাদাখ পরিস্থিতি নিয়ে দফায় দফায় দুই দেশের মধ্যে সেনা পর্যায়ের আলোচনা চলছে। তাতে সামিল হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রকের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, দুই দেশই লাদাখে স্থিতাবস্থা ফেরানোর জন্য সম্পূর্ণ সেনা সরানো নিয়ে আলোচনা করছে। আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে।

লাদাখে শান্তি ফেরানোই উদ্দেশ্য

লাদাখে শান্তি ফেরানোই উদ্দেশ্য

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব দাবি করেছেন দ্বিপাক্ষিক আলোচনায় লাদাখে স্থিতাবস্থা ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ভারচ। লাদাখে শান্তি বজায় রাখতে সীমান্তে সম্পূর্ণ সেনা সরানো নিয়ে আলোচনা চলছে। বিতর্কিত এবাকা থেকে দুই দেশের সেনাকেই সরারোর কথা বলেছে ভারত। সেনা সরানোর পাশাপািশ সীমান্তে শান্তি দীর্ঘস্থায়ী করার বিষয়েও আলোচনা চলছে।

অনৈতিক শর্ত মেনে নেওয়া হবে না

অনৈতিক শর্ত মেনে নেওয়া হবে না

তবে বেজিংয়ের কোনও অনৈতিক শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছে বিদেশমন্ত্রক। ভারত সেনা সরালে, বেজিংকেও বিতর্কিত এলাকা থেকে সেনা সরাতে হবে। কোনও রকম আপোস ভারত করবে না বলে বেজিংয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ভারত যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান তা বারবার বলেছে।

স্ট্যাটাক কো বদল বরদাস্ত নয়

স্ট্যাটাক কো বদল বরদাস্ত নয়

বেজিংেক ভারত স্পষ্ট করে দিয়েছে অন্যায় ভাবে লালফৌজের স্ট্যাটাস কো বদল মেনে নেওয়া হবে না। তার সঙ্গে কোনও রকম আপোস করবে না ভারত। ফের বৈঠকে বসবে দুই দেশ। সেই বৈঠকে লাদাখ সীমান্তে দুই দেশের অবস্থান কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+