চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক এস জয়শঙ্করের, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র (Wang yi) সঙ্গে আলোচনায় বসলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর )s jaishankar) । দুজনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংক্রান্ত অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন দুজনের মধ্য

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র (Wang yi) সঙ্গে আলোচনায় বসলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর )s jaishankar) । দুজনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংক্রান্ত অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন দুজনের মধ্যে বৈঠকটি হয় তাজিকিস্তানে (tajikistan)। একঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে দুদেশই সেনা কমান্ডারদের মধ্যে আলোচনার বিষয়ে একমত হয়েছে।

চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক এস জয়শঙ্করের, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা

তাজিকিস্তানেই চলছে সাংহাই কোঅপারেশন অর্গানাজেশনের সদস্য আটটি দেশের বিদেশমন্ত্রীদের বৈঠকে। সেখানেই এদিন বৈঠকে বসেন চিন ও ভারতের বিদেশমন্ত্রীরা। সাংহাই কোঅপারেশন অর্গানাজেশনের সদস্য দেশগুলির মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।

টুইটে জয়শঙ্কর জানিয়েছেন, আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে দেশের পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অসমাপ্ত বিষয়গুলিকে। স্থিতিশীতলার একতরফা পরিবর্তন গ্রহণযোগ্য নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। শান্তি ও বন্ধুত্বের জন্য সীমান্ত এলাকায় সম্পর্কের পুনরুদ্ধার জরুরি বলে মত প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, দুদেশই সিনিয়র মিলিটারি কমান্ডারদের নিয়ে বৈঠকের ব্যাপারে একমত হয়েছে।

চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক এস জয়শঙ্করের, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা

ভারতের বিদেশমন্ত্রী ২০২০-র সেপ্টেম্বরে মস্কোয় তাদের মধ্যে আলোচনার কথা স্মরণ করে জয়শঙ্কর বলেছেন, সেই সময়ে লাদাখের পূর্ব অংশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে যে চুক্তিতে পৌঁছনো গিয়েছিল, তা মেনে চলার ওপরে জোর দিয়েছেন।

ভারতের বিদেশমন্ত্রী চিনের বিদেশমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন,. এই বছরের শুরুর দিকে প্যাংগং হ্রদ এলাকায় নিয়ে দুদেশের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা বাকি ইস্যুগুলিরও সমাধানের পথ দেখাবে। ভারত আশা করে চিন এই উদ্দেশ্যেই অসমাপ্ত কাজ সমাপ্ত করবে। কিন্তু তা এখনও অসমাপ্তই রয়ে গিয়েছে।

গতবছরে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় দুদেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার জেরে ভারতের ২০ ও তিনের ৪০ জনের বেশি সেনার প্রাণ যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+