দ্বিপাক্ষিক বৈঠকে 'আয়কর সার্ভে' প্রসঙ্গ তুললেন ব্রিটিশ বিদেশমন্ত্রী! স্পষ্ট বার্তা দিলেন জয়শঙ্করও
British Foreign Minister James Cleverly on BBC IT Survey: বিবিসির দফতরে আয়কর সার্ভে ঘিরে দেশের মধ্যে চাপ বেড়েছে মোদী সরকারের। শুধু তাই নয়, বিবিসি এবং তার সম্পাদকীয় স্বাধীনতাই গুরুত্বপূর্ণ। কার্যত নরমে-গরমে ইতিমধ্যে বার্তা দিয়েছে ব্রিটিশ সরকার।
এই অবস্থায় এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সামনে বিবিসিতে হওয়া সার্ভে'র বিষয়টি তুললেন ব্রিটিশ বিদেশমন্ত্রী James Cleverly। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
UK Foreign Secretary James Cleverly brought up the BBC tax issue with EAM S Jaishankar today. He was firmly told that all entities operating in India must comply fully with relevant laws and regulations: Sources pic.twitter.com/DbYKJC8kpZ
— ANI (@ANI) March 1, 2023

বৈঠকের মধ্যেই আয়কর সার্ভের বিষয়টি জেমস সামনে আনেন
গত মাসখানেক আগেই গুজরাৎ দাঙ্গায় মোদীর ভূমিকা তুলে ধরে একটি তথ্যচিত্র সামনে আনে বিবিসি। যা নিয়ে রীতিমত দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। রাতারাতি বিবিসির তৈরি ওই তথ্যচিত্রটি দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। আর এই ঘটনার কিছুদিনের মধ্যে নয়াদিল্লি এবং মুম্বইয়ের বিবিসির দফতরে দীর্ঘ সার্ভে চালায় আয়কর বিভাগ। যা নিয়ে কার্যত ক্ষুব্ধ ব্রিটিশ সরকার। এই অবস্থায় বিদেশমন্ত্রীর মুখোমুখি হন সে দেশের বিদেশমন্ত্রী James Cleverly। আর এই দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যেই আয়কর সার্ভের বিষয়টি জেমস সামনে আনেন বলে রয়টার্সের খবরে দাবি করা হয়েছে।

কড়া প্রতুত্তর জয়শঙ্করের
ওই সংবাদমাধ্যমকে জেমস জানিয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এই বিষয়ে নাকি বিস্তারিত আলোচনা হয়েছে। যদিও সূত্র জানাচ্ছে, এই প্রসঙ্গে কড়া প্রতুত্তর জয়শঙ্কর সে দেশের বিদেশমন্ত্রীকে দিয়েছেন বলেই খবর। তিনি নাকি স্পষ্ট করে দিয়েছেন, দেশের আইন সমস্ত সংস্থাই মেনে চলতে হবে। সে বিবিসি হতেই পারে! তবে দেশের আইনের কাছে সবাই সমান বলেও জেমস ক্ল্যাভারলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যে বার্তা দিয়েছে ব্রিটেন
বলে রাখা প্রয়োজন, বিবিসিতে আয়কর হানা মোটেই ভালো চোখে নেয়নি ঋষি সুনকের সরকার। প্রথম থেকেই এই বিষয়টিতে নজর রেখেছে সে দেশ। আর এর মধ্যেই কয়েকদিন আগেই সে দেশের অধিবিদেশ এক সাংবাদ ডেভিড রুটলি বিবিসির পাশে থাকার বার্তা দেন। শুধু তাই নয়, তারা যে সংবাদ তাঁরা সামনে নিয়ে আসে তাতে আমারা বিশ্বাস রাখি বলে মন্তব্য করেন ওই সাংসদ। কিন্তু আমরা যথেষ্ট চিন্তিত বলে উল্লেখ করেছেন তিনি। এই আয়কর হানা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন ডেভিড রুটলি। তবে তাঁদের স্বাধীনতার মানে খুবই গুরুত্বপূর্ণ বলে কার্যত নরমএ-গরমে ভারতকে বার্তা তাঁর। আর এর মধ্যে এবার সরাসরি আলোচনাতেও আয়কর সার্ভের প্রসঙ্গটি সামনে এল।
EAM Dr S Jaishankar held a bilateral meeting with UK Foreign Secretary, James Cleverly
— ANI (@ANI) March 1, 2023
"Reviewed the progress in our relationship since our last discussion. Noted in particular the commencement of the Young Professional Scheme," tweets EAM pic.twitter.com/TTp8BfYcfS
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications