কাশ্মীরকে স্বাভাবিক করার প্রচেষ্টা প্রকাশ্যে আনতেই বিদেশি প্রতিনিধিদের সফর, দাবি বিদেশমন্ত্রকের

ফের জম্মু-কাশ্মীর পরিদর্শন করলেন বিদেশি প্রতিনিধিরা। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনা। তাই আগে থাকতেই বিদেশি প্রতিনিধিদের দ্বিতীয়বার কাশ্মীর সফর নিয়ে সাফাই গাইল বিদেশ মন্ত্রক।

ফের জম্মু-কাশ্মীর পরিদর্শন করলেন বিদেশি প্রতিনিধিরা। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে সমালোচনা। তাই আগে থাকতেই বিদেশি প্রতিনিধিদের দ্বিতীয়বার কাশ্মীর সফর নিয়ে সাফাই গাইল বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার জানান, কাশ্মীরকে স্বাভাবিক করতে সরকারের প্রচেষ্টার চিত্র তুলে ধরতেই বিদেশি প্রতিনিধিদের কাশ্মীর সফরে নিয়ে যাওয়া হয়েছিল।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয় ২০১৯ সালের ৫ অগস্ট। তারপর থেরে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনিতে রয়েছে। কাশ্মীরের মানুষের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। রাষ্ট্রপুঞ্জে এই নিয়ে নালিশ ঠুকেছিল পাকিস্তান। এমনকী আমেরিকাতেই একাধিক রাজনৈতিক নেতা কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা

কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা

কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সেটা আন্তর্জাতিক মহলকে জানানোর জন্য ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদের কাশ্মীর পরিদর্শনে নিয়ে গিয়েছিল মোদী সরকার। তাঁরা কাশ্মীরের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর সন্তোষ প্রকাশ করেছিলেন। এবং দ্বিতীয়বার কাশ্মীর সফরে আসবেন বলেও জানিয়েছিলেন।

দ্বিতীয়বার কাশ্মীর সফরে বিদেশিরা

দ্বিতীয়বার কাশ্মীর সফরে বিদেশিরা

ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সহ ১৫ জন সদস্যের একটি দল কাশ্মীর সফরে গিয়েছিলেন বৃহস্পতিবার। সেখানে কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে নৈশভোজ করার কথা তাঁদের। কাশ্মীর কতটা স্বাভাবিক হয়েছে সেটি খতিয়ে দেখবেন এঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+