নির্বাচনী ফলের পূর্বাভাস প্রচার বেআইনি, কড়া ভাষায় জানাল নির্বাচন কমিশন

বুথফেরত সমীক্ষার সময়কালে রাজনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে হোক, জ্যোতিষ কিংবা ট্যারো কার্ড রিডার, নির্বাচনী ফলের পূর্বাভাসের যো কোনওরকমের প্রচারই বেআইনি। জানাল নির্বাচন কমিশন।

নয়াদিল্লি, ৩১ মার্চ : বুথফেরত সমীক্ষার সময়কালে রাজনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে হোক, জ্যোতিষ কিংবা ট্যারো কার্ড রিডার, নির্বাচনী ফলের পূর্বাভাসের যো কোনওরকমের প্রচারই বেআইনি। এতে জনপ্রতিনিধিত্ব আইনের (রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট) ১২৬এ ধারা লঙ্ঘিত হয়। বৃহস্পতিবার কড়া ভাষায় একথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

কিছু টিভি চ্যানেলের দিকে আঙুল তুলে নির্বাচন কমিশন জানিয়ছে বেআইনি জানা সত্ত্বেও কিছু টেলিভিশন চ্যানেল সাম্প্রতিক নির্বাচনের সম্ভাব্য ফলের পূর্বাভাস প্রচার করেছে টেলিভিশনে। জনপ্রতিনিধিত্ব আইনের (রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট) ১২৬এ ধারা অনুযায়ী নির্বাচন শুরুর প্রথম দিন থেকে নির্বাচনের শেষ দফার শেষ দিন সময়কালে নির্বাচনের ফলের কোনও ধরণের পূর্বাভাস প্রচারই বেআইনি।

নির্বাচনী ফলের পূর্বাভাস প্রচার বেআইনি, কড়া ভাষায় জানাল নির্বাচন কমিশন

বৃহস্পতিবার একটি নির্দেশিকা প্রকাশ করে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেয় নিষিদ্ধ সময়ে নির্বাচনী ফলের পূর্বাভাস দেওয়া তা যে রূপেই হোক না কেন, রাজনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে হোক, জ্যোতিষ কিংবা ট্যারো কার্ড রিডার আইন অমান্যের মধ্যেই পড়ে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, "যে কোনও ধরণের মিডিয়াকে (সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল) জানানো হচ্ছে ভবিষ্যতে নিষিদ্ধ সময়কালে এই ধরণের অনুষ্ঠানের প্রচার থেকে বিরত থাকতে। যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব হয়। শুধুমাত্র বাণিজ্যিক কারণে প্রতিযোগীকে টক্কর দিতে এই ধরণের কাজ শোভনীয় নয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+