ব্যাপক বৃষ্টির সঙ্গে ভয়ঙ্কর তুষারপাতের পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও! জারি অরেঞ্জ অ্যালার্ট

দেশের একাধিক রাজ্যে নতুন করে বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘন্টায় উত্তরাখন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাপক তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে অ্যালার্ট জারি করা হয়েছে।

উত্তরাখন্ড সহ (Uttarakhand Weather Update) দেশের একাধিক রাজ্যে নতুন করে বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘন্টায় উত্তরাখন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাপক তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে অ্যালার্ট জারি করা হয়েছে।

মৌসম বিভাগ দেরাদুন কার্যত বৃষ্টিপাত নিয়ে আশঙ্কাই প্রকাশ করেছেন। তাঁদের দাবি, কুমাউন এবং ঘারওয়াল সহ পর্বত ঘেরা এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।

প্রবল শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা

প্রবল শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা

স্থানীয় আবহাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা হঠাত করে সক্রিয় হওয়ার কারণে দেরাদুন, হরিদ্বার, পিড়ি এবং তিহড়ি'র মতো জেলাতে প্রবল বৃষ্টিপাত হবে। এমনকি কয়েকটি জায়গাতে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এমনকি প্রবল শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। ব্যাপক ভারী বৃষ্টি এবং তুষারপাতের কারণে ইতিমধ্যে ওরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।

ভোট প্রচারে সমস্যা

ভোট প্রচারে সমস্যা

এই পূর্বাভাসের কারণে সমস্যার মধ্যে সে রাজ্যের ভোট প্রচার। জানা যাচ্ছে, সামনেই উত্তরাখন্ডে ভোট রয়েছে। সেই মতো জোরদার প্রচার চলছে। সেখানে দাঁড়িয়ে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সতর্কবার্তার পরেই আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। ভোট প্রচার ব্যহত হতে পারে বলেও আশঙ্কা। সেখানে দাঁড়িয়ে প্রচারের ক্ষেত্রে বেশ কিছু বদল আনা হচ্ছে বলে স্থানীয় সুত্রের খবর।

ফের একবার আবহাওয়ার বদল ঘটেছে

ফের একবার আবহাওয়ার বদল ঘটেছে

অন্যদিকে Delhi-NCR সহ পার্শ্ববর্তী এলাকাতেও ফের একবার আবহাওয়ার বদল ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে দিল্লিবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টি নিয়ে। বুধবার গভীর রাত থেকেই দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ সহ এনসিআর এবং অন্য এলাকাগুলিতে প্রবল বজ্রবিদুত সহ বৃষ্টিপাত শুরু হয়। যদিও মেঘ কাটলে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলেও পূর্বাভাসে জানাচ্ছে মৌসম ভবন। এদিন সকালেও ঝোড়ো হাওয়ার সঙ্গে দিল্লি সহ পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আগামী ৪৮ ঘন্টা সে রাজ্যে এমনই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। এরপর থেকেই পরিস্থিতি বদল হতে শুরু করবে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

অন্যদিকে পশ্চিমবঙ্গেও আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই পরিস্থিতি বদল হতে শুরু করবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। সেই মতো উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মৃদু বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আগামীকাল চার তারিখ থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে জানানো হয়েছে। এবং সরস্বতী পুজোর দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে ভেস্তে যাওয়ার আশঙ্কা বাঙালির ভ্যালিন্টাইন্স।

তবে বাংলায় আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা'র কারণে একটা গুমোট গরমের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+