কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাত! ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখবে গোটা দেশ
কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাত! ঘূর্ণাবর্ত আর পশ্চিমি ঝঞ্ঝার দাপট দেখবে গোটা দেশ
চলতি বছরে বৃষ্টির কমতি নেই। আবারও ভেজা আবহাওয়ার পূর্বাভাস দিল মৌসম ভবন। আগামী ২৪ ঘণ্টা ধরে মূলত উত্তর-পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আন্দামান সাগরের দক্ষিণে তৈরি হয়েছে সেই নিম্নচাপ। আর তার জেরেই ভয়ঙ্কর বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের একাধিক প্রান্তে ঝড়-বৃষ্টির হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ভারী বৃষ্টি
আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি, তামিলনাড়ু ও পুদুচেরিতেও বৃষ্টি হবে আগামী ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বৃষ্টি হবে ভারতের দক্ষিণ দিকে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার দাপটও দেখা যাচ্ছে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান ও তার আশেপাশের অঞ্চলে। তার জেরে ওই সব পশ্চিমের রাজ্যগুলিতে হবে প্রবল বৃষ্টি। কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

ফের ঠাণ্ডা পড়তে পারে?
এমনকি তুষারপাতও হতে পারে বলে জানা গিয়েছে। বাদ যাবে না উত্তর ভারতও। জম্মু, কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা থাকবে। এমনটাই পূর্বাভাসে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। তবে নতুন করে তুষারপাতে ফের ঠাণ্ডা পড়তে পারে?

আগামী ২৪ ঘণ্টায় কোথায় কত প্রভাব?
অন্যদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডে ঝড় ও বৃষ্টি হতে পারে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আবহাওয়া থাকবে। মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে, বিহারে, সিকিমে, ওড়িশাতে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামে দু দিন ধরে একটানা বৃষ্টি হবে। ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দেশের এই সব রাজ্যগুলিতে ঝড় ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না
এর বাইরে সোমবার, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিমি ঝঞ্ঝার সম্ভাবনা থাকবে উত্তর -পূর্ব ভারতে। হিমালয়ের কোলেও বৃষ্টি ও তুষারপাত হবে বলে জানা গিয়েছে। এ দিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে এ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

বিকেল হতেই বৃষ্টি নামে শহরে
আগামী কয়েকদিন রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ দিন সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কারই ছিল। এ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবারের থেকে এদিন ন্যূনতম তাপমাত্রা বেড়েছে প্রায় দেড় ডিগ্রির মতো। তবে বিকেল হতেই বৃষ্টি নামে শহরে।












Click it and Unblock the Notifications