আবার কার্গিল যুদ্ধ হলে শেষ হয়ে যাবে পাকিস্তান, ইঙ্গিত বায়ুসেনা প্রধানের
আজই ভারতের জন্য আকাশ পথ খুলে দিয়েছে পাকিস্তান। আর আজই বায়ুসেনা প্রধানের মুখে শোনা গেল চরম বার্তা। মঙ্গলবার বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া জানিয়েছেন, আরেকটি কার্গিল যুদ্ধের জন্য প্রস্তুত তাঁরা।
মঙ্গলবারই ভারতের জন্য আকাশ পথ খুলে দিয়েছে পাকিস্তান। আর তারপরই বায়ুসেনা প্রধানের মুখে শোনা গেল চরম বার্তা। মঙ্গলবার বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া জানিয়েছেন, আরেকটি কার্গিল যুদ্ধের জন্য প্রস্তুত তাঁরা। কার্গিল যুদ্ধের ২০ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে বায়ুসেনা প্রধান দাবি করেছেন, বায়ুসেনা সবরকম ভাবে যুদ্ধের জন্য প্রস্তুত। বালাকোট এয়ার স্ট্রাইকের সাফল্যের পর বায়ুসেনা আরও বেশি করে প্রস্তুতি সেরে রেখেছে। যেভাবে মেঘের মধ্যে লুকিয়ে থেকে বায়ুসেনা বালাকোটে সফল ভাবে বোমা বর্ষণ করেছিল। সেরকম আরও কোনও পরিস্থিতি তৈরি হলে বায়ুসেনা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

মিরাজ-২০০০ বিমান যেভাবে ১২ দিনের মধ্যে লেজার বোম্বিং সিস্টেম করায়ত্ব করেছিল। তার ফলেই সফল ভাবে বালাকোট এয়ারস্ট্রাইক করা সম্ভব হয়েছে। মিরাজকে আরও উন্নতমানের প্রযুক্তি দিয়ে সাজানো হচ্ছে। যেকোনও রকম কার্গিল যুদ্ধের মোকাবিলা করতে প্রস্তুত বায়ুসেনা।
১৯৯৯ সালে কাশ্মীরের দ্রাস সেক্টরের কার্গিলে আচমকা হামলা চালিয়েছিল পাকিস্তান। সেই যুদ্ধে শহিদ হয়েছিলেন একাধিক জওয়ান। তার পরেও দক্ষতার সঙ্গে পাকিস্তানের থাবা থেকে দেশের মাটি রক্ষা করেছিলেন জওয়ানরা। উরি হামলার পরেও সার্জিকাল স্ট্রাইক করে ভারত দেখিয়ে দিয়েছিল, সেনাবাহিনী কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। উরি হামলার পর বালাকোটে লেজার বম্বিং সিস্টেমের সাহায্যে বোমা বর্ষণ করে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। একের পর এক মোক্ষম জবাব পাকিস্তানকে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের মোকাবিলায় দেশের অস্ত্রভান্ডারও এখবন সমৃদ্ধ।












Click it and Unblock the Notifications